অভিযুক্ত মো. শাহজাহান মৃধা
সারাদেশ

কেরানির স্ত্রীকে নিয়ে প্রধান শিক্ষক উধাও !

নিজস্ব প্রতিবেদক:

বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের মধুখালী উপজেলার এক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার বিদ্যালয়ের অফিস সহকারীর স্ত্রীকে নিয়ে উধাও হয়েছেন।

অভিযুক্ত মো. শাহজাহান মৃধার বাড়ি বোয়ালমারী উপজেলার কাদিরদী গ্রামে। তিনি মধুখালী উপজেলার কালাপোহা গ্রামের মীরের কাপাষাটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার এক ছেলে আমেরিকায় বসবাস করেন। তিনি বর্তমান কর্মস্থল ছেড়ে কাদিরদী গ্রামের কাদিরদী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূন্যপদে নিয়োগ পেতে চেষ্টা করছেন। এজন্য পরিচালনা পর্ষদ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মোটা অংকের টাকা দিয়ে ম্যানেজ করেছেন বলে অভিযোগ রয়েছে।

কাদিরদী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের বেশ কয়েকজন অভিভাবক 'বিতর্কিত' ওই শিক্ষককে প্রধান শিক্ষক হিসেবে দেখতে চান না বলে সাংবাদিকদের জানান।

কাদিরদী গ্রামের বুলবুল শেখ বলেন, 'মধুখালীর মীরের কাপাষাটিয়া উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী ময়েনউদ্দিন মোল্যা মোহনের স্ত্রী দুই সন্তানের জননী মমতাজ মোহনের সঙ্গে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান মৃধার কিছুদিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রধান শিক্ষকের বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে ওই অফিস সহকারীর বাড়ি। এই কারণে ওই প্রধান শিক্ষক বিভিন্ন অজুহাতে অফিস সহকারীর বাড়িতে যেতেন। এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২৭ সেপ্টেম্বর প্রধান শিক্ষক ওই নারীকে নিয়ে উধাও হন।'

অফিস সহকারী ময়েনউদ্দিন মোল্যা বলেন, 'আমার স্ত্রী ২৭ সেপ্টেম্বর থেকে নিখোঁজ। এজন্য ২৯ সেপ্টেম্বর মধুখালী থানায় জিডি করেছি।'

অভিযুক্ত প্রধান শিক্ষক মো. শাহজাহান মৃধা বলেন, 'আমি একটু ব্যস্ত আছি। আমার মা অসুস্থ। আমি একঘন্টা পরে ফোন দিচ্ছি। আজকে নিউজটা করার দরকার নেই।'

এক ঘন্টা পরে ফোন দিলে তিনি আর মোবাইল রিসিভ করেননি।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা