সারাদেশ

সারাদেশে অব্যাহত ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর : সারাদেশে অব্যাহত ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রগতিশীল সংগঠন সমূহের উদ্যোগে শনিবার বেলা ১১ টায় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়।

প্রফেসর আব্দুল মোতালেব এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সিপিবির সাধারণ সম্পাদক অরুন কুমার শীল, উদীচীর সাধারণ সম্পাদক চৌধুরী হাফিজুর রহমান মিন্টু, মহিলা পরিষদের সাধারন সম্পাদিকা হোসনে আরা খানম, যুব ইউনিয়ন নেতা ইমরান হোসেন, ছাত্র ইউনিয়ন সভাপতি বলাই পাল প্রমূখ।

সভায় বক্তারা দেশে মারাত্মকভাবে ধর্ষণ বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, ধর্ষকেরা সরকারি দলের ছত্রছায়ায় দিনের পর দিন ধর্ষণ করে পার পেয়ে যাচ্ছেন। এখন এদেশে ধর্ষকদের কারণে কেউ নিরাপদ নয়।

তারা ধর্ষকদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তারা সম্প্রতি সিলেট ও রাজশাহীসহ প্রত্যেকটি ধর্ষণের ঘটনায় দায়ী ব্যক্তিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মহান...

১৭ সচিব রদবদল

সরকার ১২ মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে নতুন সচিব নিয়োগ ৫ সচিবকে জনপ্রশাসন মন্ত্র...

ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে কোনো আলোচনা চলছে...

৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

আজ ২৬ মার্চ। ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির ইতিহাসের সর্বশ্রে...

পারস্য উপসাগর অবরুদ্ধের হুঁশিয়ারি ইরানের

ইরান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, দেশটির উপকূল বা দ্বীপপুঞ্জে কোনো ধরনের হামলা চা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা