সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি: জয়পুরহাটে পাঁচবিবিতে ট্রেনে কাটা পড়ে সুকান্ত বর্মন (২৮) নামে এক যুবক মারা গেছেন।

আরও পড়ুন: বিপৎসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাগজানা হঠাৎপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত সুকান্ত ওই উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রতুনপুর গ্রামের ছানা বর্মনের ছেলে। তিনি এক শিশু কন্যার বাবা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নীলফামারীর চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ‘বরেন্দ্র এক্সপ্রেস’ ট্রেন সকালে পাঁচবিবি স্টেশনের অভিমুখে যায়। ট্রেনটি আনুমানিক সাড়ে ৮টার দিকে বাগজানা হঠাৎপাড়া নামক এলাকা দিয়ে যাওয়ার সময় সুকান্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে তিনি কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ঘটনাটি পাঁচবিবি থানার পুলিশ মাধ্যমে জেনেছি। নিহত ব্যক্তির মরদেহ তার পরিবার নিয়ে গেছে। সেখানে রেলওয়ের পুলিশ পাঠানো হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা