সারাদেশ
উপনির্বাচন

পাবনা-৪ আসনে ভোটগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক :

করোনা সংক্রমণ পরিস্থিতির মধ্যেও পাবনা-৪ উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়।বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ।

এই আসনে দুটি পৌরসভা ও ১২টি ইউনিয়ন রয়েছে। ভোটার সংখ্যা ৩ লাখ ৮১ হাজার ১১২ জন। আর ভোট কেন্দ্রের সংখ্যা ১২৯টি। এসব কেন্দ্রে ২ হাজার ৩০১ জন প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। নির্বাচনে মোট ১২৯টি কেন্দ্রের মধ্যে ৬৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে।

পাবনার সিনিয়র নির্বাচন অফিসার আবদুল লতিফ শেখ জানান, স্বাস্থ্য সুরক্ষা মেনে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের যাবতীয় প্রস্তুতি নেয়া হয়েছে।

নির্বাচনে ৮ প্লাটুন বিজিবি, ৯০০ আনসার ও ৭০০ পুলিশসহ মোট ২ হাজার আইনশৃংখলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন। র‌্যাব ও বিজিবি টহলের পাশাপাশি নির্বাহী এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে থাকছেন ভ্রাম্যমাণ আদালত।

সামাজিক দূরত্ব মেনে ভোট কেন্দ্রে লাইনে দাঁড়ানোর ব্যবস্থা করা হয়েছে। নির্বিঘ্নে ও নিশ্চিন্তে ভোটাধিকার প্রয়োগের সব ব্যবস্থা নেয়া হয়েছে।

গত ২ এপ্রিল পাঁচবারের নির্বাচিত এমপি ও সাবেক মন্ত্রী শামসুর রহমান শরীফের মৃত্যুতে পাবনা-৪ আসনটি শূন্য হয়। এই আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন তিনবারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস।

আর বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। এছাড়া জাতীয় পার্টি থেকে প্রার্থী হয়েছেন রেজাউল করিম।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা