মুকসুদপুরে ব্যবসায়ী মঙ্গল হত্যার  বিচারের দাবিতে মানববন্ধন
সারাদেশ

মুকসুদপুরে ব্যবসায়ী মঙ্গল হত্যার  বিচারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জ: মুকসুদপুর উপজেলার জলিরপাড় বাজারের ব্যবসায়ী মঙ্গল সরদার হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে বাজার বণিক সমিতি। বাজারের ব্যবসায়ীরা মানববন্ধনে নিজেদের নিরাপত্তাও দাবি করেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মানববন্ধনে বক্তব্য দেন সমিতির সভাপতি ও ননীক্ষীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিনা, সাধারণ সম্পাদক স্বপন শেখ, ব্যবসায়ী শাহীন কাজী, খলিল শেখ, কমরেড ইছাহাক মোল্লা, নিধান সরকার, জলিরপাড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জ্যোতির্ময় বৈরাগী প্রমুখ।

গত ১১ সেপ্টেম্বর রাতে কে বা কারা মংগল সরদারকে বাড়ি থেকে ফোন করে ডেকে নিয়ে জলিরপাড় পূর্বপাড়ার ফাঁকা মাঠে নিয়ে নৃশংসভাবে হত্যা করেন। পরদিন ১২ সেপ্টেম্বর ভোরে তার মরদেহ পাওয়া যায়। এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার বা ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১.৪৪%, জিপিএ-৫ পেয়েছেন ২১৩৭ জন

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক...

কুয়াকাটায় হোটেল লাইসেন্স নবায়নে ঘুষ দাবি, শ্রম পরিদর্শক আটক

কুয়াকাটায় আবাসিক হোটেলের নতুন লাইসেন্স ও নবায়নের ন...

রাজধানীতে সড়ক অবরোধ পোশাক শ্রমিকদের

গার্মেন্টেসে ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা