সংগৃহীত ছবি
সারাদেশ

স্বামীকে জবাই করে হত্যা

জেলা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার শ্যামনগরে ঘুমন্ত হোসাইন (৩০) নামের ১ ব্যক্তিকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে।

সোমবার (১২ আগস্ট) ভোর রাতে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের খোসালখালী গ্রামে এই ঘটনা ঘটে। এসময় ঘাতক স্ত্রী খাদিজা ঘুমন্ত অবস্থায় তার স্বামীকে জবাই করে হত্যা করেন। এরপর পালিয়ে যান বলে জানা যায়।

আরও পড়ুন: দেবরের হাতের ভাবি খুন

নিহত ব্যক্তি, হোসাইন মালি (৩০) ওই গ্রামে আব্দুল হামিদ মালির ছেলে।

এই ঘটনার পরে খুলনায় শিক্ষার্থীদের হাতে আটক হলে ঘাতক খাদিজা তার স্বামীর হত্যার কথা স্বীকার করেন। এতে শিক্ষার্থীরা তাকে হরিনটানা থানায় সোপর্দ করেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করেন।

বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, মূলত পারিবারিক কলহের জেরে রাতে ঘুমন্ত অবস্থায় ধারালো একটি অস্ত্র দিয়ে স্ত্রী খাদিজা তার স্বামী হোসাইনকে জবাই করে হত্যা করে। এর পরে ভোরে তিনি বাসযোগে খুলনা যাওয়ার সময় তার কথাবার্তা ও আচরণ অস্বাভাবিক মনে হয়। এ সময় একপর্যায়ে বাসের সুপারভাইজার তাকে খুলনায় পৌঁছানোর পরে সেখানে ছাত্র সমাজের কাছে তাকে হস্তান্তর করে। এরপর ছাত্র সমাজের কাছে তিনি তার স্বামীকে হত্যার কথা স্বীকার করেছেন। এর পরে তারা তাকে খুলনা হরিনটানা থানায় সোপর্দ করেন।

আরও পড়ুন: ককটেল বিস্ফোরণের আহত ২

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. সনজিত দাশ জানান, জেলার শ্যামনগর থানার কার্যক্রম চালু না থাকায় ১ জন উপ-পরিদর্শকের সহায়তায় ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ এবং খুলনা হরিনটানা থানা পুলিশ ঘাতক খাদিজাকে গ্রেফতার করেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা