সংগৃহীত ছবি
সারাদেশ

ককটেল বিস্ফোরণের আহত ২

জেলা প্রতিনিধি: রাজশাহী জেলায় বল ভেবে ককটেল নিয়ে খেলার সময় বিস্ফোরণে ২ শিশু আহত হয়েছে।

সোমবার (১২ আগস্ট) দুপুরে নগরের টিকাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন তারা।

আরও পড়ুন: দেবরের হাতের ভাবি খুন

আহত শিশুরা হলো, রাজশাহী জেলার টিকাপাড়া এলাকার আলমগীরের ছেলে আবদুল্লাহ (৭) ও একই এলাকার মো. শাহিনের মেয়ে সাবা (৮)।

স্থানীয়রা জানায়, আহত আবদুল্লাহ ও সাবা প্রতিদিনের মতো বাড়ির সামনে খেলা করছিলো। এরপর সেখানে ময়লার স্তূপের মধ্যে ১টি কার্টন ছিল। ঐ কার্টনে ধানের তুষের ভেতর একটি ককটেল ছিল। তারা বল ভেবে সেই ককটেল নিয়ে খেলার সময় বিকট শব্দে এটি বিস্ফোরণ হয়। এতে ওই ২ শিশু আহত হয়। এর পরে ২ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এই বিস্ফোরণের পরে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে এসে ঘিরে রাখেন। এ সময় কালো স্কচটেপ প্যাঁচানো আরও একাধিক ককটেল পড়ে থাকতে দেখা যায়।

আরও পড়ুন: পাথর উত্তোলনের গর্তে ডুবে নিখোঁজ ১

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ শংকর কে বিশ্বাস জানান, সম্ভবত ককটেল বিস্ফোরণে ২ শিশু আহত হয়েছে। হাসপাতালের শিশু সার্জারি বিভাগে আহত ২ শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ২ জনের পায়ে ভালো জখম হয়েছে। এখন তাদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. জামিরুল ইসলাম জানান, ককটেল বিস্ফোরণে ২ শিশু আহত হওয়ার খবর তাঁরা শুনেছেন। এখন সেখানে সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা আছেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

তেঁতুলঝোড়া ইউপিতে ভোগান্তি, সরকার হারাচ্ছে রাজস্ব 

সাভারের তেঁতুলাঝোড়া ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্স, জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

শুধু দুদকের একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বলেছেন, শুধু দুদকের একার পক্ষে দেশে দ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত ৩

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠ...

আড়িয়াল খাঁ নদীর ভাঙনের আতঙ্ক, স্থায়ী বাঁধ নির্মানের দাবি  

প্রতি বছর বর্ষা মৌসুম এলে আতংকে থাকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খুনেরচর...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা