সংগৃহীত ছবি
সারাদেশ

দেবরের হাতের ভাবি খুন

জেলা প্রতিনিধি: ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় দেবরের কুড়ালের কোপে রহিমা খাতুন (৫৫) নামে ১ গৃহবধূ খুন হয়েছেন। এই ঘটনায় ঘাতক দেবর আজাহারুল ইসলামকে স্থানীয় জনতা আটক করে পরে পুলিশে সোপর্দ করেছে।

আরও পড়ুন: ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

সোমবার (১২ আগস্ট) দুপুরের দিকে উপজেলার জুগলী ইউনিয়নের ঘোষবেড় গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত নারী, ঘোষবেড় গ্রামের জামাল উদ্দিনের স্ত্রী এবং ঘাতক আজাহারুল ইসলামের ভাবি।

স্থানীয়রা বলেন, রহিমা খাতুনের সাথে দেবর আজাহারুলের ডিস এবং বিদ্যুতের লাইন নিয়ে কথা কাটাকাটি হয়। এরপর এক পর্যায়ে ভাবির হাতে ও ঘাড়ে কুড়াল দিয়ে আঘাত করেন ঘাতক আজাহারুল। এর পরে ঘটনাস্থলেইতার মৃত্যু হয়।

আরও পড়ুন: পাথর উত্তোলনের গর্তে ডুবে নিখোঁজ ১

এই ঘটনার খবর পেয়ে জেলা সার্কেল এএসপি সাগর সরকার এবং হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক ঘটনাস্থল পরির্দশন করেছেন।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা