সংগৃহীত ছবি
সারাদেশ

নদীতে ভেসে উঠল স্কুলছাত্রের লাশ

জেলা প্রতিনিধি: ফরিদপুর জেলায় মধুমতি নদীতে ভাসমান অবস্থায় এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৭টার দিকে মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের বকশিপুর-গয়েশপুর এলাকায় মধুমতি নদীতে লাশটি দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে মৃতের স্বজনরা লাশ উদ্ধার করে।

নিহত স্কুলছাত্রের নাম আবীর মোল্লা (৯)। সে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের বরুচারা গ্রামের বাসিন্দা রিকশা ও সাইকেল মেকানিক রমজান মোল্লার ছেলে।

এলাকার বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, আবীর সাঁতার জানতো না। গতকাল বুধবার দুপুর ২টার দিকে মাগুরার শ্রীপুরে গড়াই নদীতে গোসল করতে গিয়ে সে পানিতে ডুবে যায়। এলাকাবাসী নদীতে খোঁজাখুজি করে আবীরকে উদ্ধার করতে না পেরে শ্রীপুর দমকল বাহিনীকে খবর দেয়। বিকেল ৪টার থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দমকল বাহিনীর ডুবুরিরা নদীতে তল্লাশী করে আবীরের কোনো সন্ধান বের করতে পারেনি।

আরও পড়ুন: সচল চট্টগ্রাম বন্দর

দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, ওই শিশু শিক্ষার্থী ডুবে যাওয়ার পর খুলনা থেকে ৭ সদস্য বিশিষ্ট একটি ডুবুরি দল বুধবার বিকেল ৪টা থেকে উদ্ধার অভিযান শুরু করে। তবে তিন ঘণ্টা চেষ্টা করে সন্ধ্যা ৭টা পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঘটনাস্থল থেকে অন্তত ২০ কিলোমিটার দক্ষিণে আবীরের লাশ ফরিদপুরের মধুখালির বকশিপুর-গয়েশপুর এলাকায় গড়াই নদীর ভাটিতে মধুমতি নদীতে ভেসে ওঠে। পরে পরিবারের সদস্যরা লাশটি বাড়িতে এনে দাফন দেয়।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা