সংগৃহীত ছবি
সারাদেশ

সাপের দংশনে ২ শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় সাপের কামড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

আরও পড়ুন : কেএনএফের ২ সদস্য নিহত

মৃতরা হলো- সদর উপজেলার ডিঙ্গেদহ গ্রামের জয়দেব পালের ছেলে দেবাশীষ পাল ও একই উপজেলার ভুলটিয়া গ্রামের ফুল মিয়ার ছেলে বাকপ্রতিবন্ধী রাজন হোসেন। বুধবার রাতে দুই শিশুকে ঘুমের মধ্যে বিষধর সাপে কামড়ায়।

জানা যায়, ডিঙ্গেদহের জয়দেব পালের ছেলে দেবাশীষ পাল (১২) বুধবার রাতে ঘরে ঘুমিয়ে ছিল। রাত আড়াইটার দিকে তার হাতে কামড় দেয় একটি বিষধর সাপ। তাকে সদর হাসপাতালে নেওয়া হলে বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। একই রাতে ভুলটিয়া গ্রামের ফুল মিয়ার একমাত্র সন্তান বাকপ্রতিবন্ধী রাজন হোসেন (১৫) ঘরে ঘুমিয়ে ছিল। রাত ৩টার দিকে একটি বিষধর সাপ তার নাকে কামড় দেয়। পরে বৃহস্পতিবার সকাল পৌনে ৮টায় সদর হাসপাতালে সে মারা যায়।

আরও পড়ুন : রাতে বাসা-বাড়িতে ইন্টারনেট চালু

ওই দুই শিশুর আত্মীয়রা বলেন, সাপে কামড়ানোর পর তাদের ওঝার কাছে নিয়ে যাওয়ার কারণে তারা দুর্বল হয়ে যায়। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের ডা. নাজমুস সাকিব বলেন, সাপে কামড়ানোর পর অনেক দেরিতে তাদের হাসপাতালে আনা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

দ্বিতীয়বারের মতো বাবা হলেন ক্রিকেটার সাইফউদ্দিন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পরিচিত মুখ ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের পরি...

ঐতিহাসিক মোগলহাট স্থলবন্দর চালুর আশ্বাস দুই মন্ত্রীর

ভারতের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্...

রাশিয়ার জেট ড্রোন ভাবাচ্ছে পশ্চিমা বিশ্বকে

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নিত্যনতুন প্রযুক্তির ব্যবহার এবং যুদ্ধের গতিপ্রকৃতি পা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা