সংগৃহীত ছবি
সারাদেশ

বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপু‌রে বাস নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে দাঁড়ি‌য়ে ট্রা‌ককে ধাক্কা দেওয়ার ঘটনায় ২ জন নিহত হ‌য়ে‌ছেন। এই ঘটনায় আহত হ‌য়ে‌ছেন আরও ২ জন।

আরও পড়ুন : পাহাড় ধসে নিহত ২

বুধবার (৩ জুলাই) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই হাইওয়ের মিলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নীলফামারীর ডিমলা উপজেলার রামডাঙা গ্রামের মৃত দুলাল হাসানের স্ত্রী ফরিনা বেগম (৫৫) ও বাসের সুপারভাইজার একই জেলার বাবুরহাট গ্রামের আব্দুল খালেকের ছেলে মুগনী (৩৫)।

আরও পড়ুন : পানি কমতে শুরু করেছে

পুলিশ জানায়, নীলফামারী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা অনিতা পরিবহনের বাসটি সকালে মহাসড়কের গোড়াই মিলগেট এলাকায় পৌঁছালে সেখানে পল্লী বিদ্যুতের খুঁটির সাম‌নে দাঁড়ি‌য়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে বাসের সামনের গ্লাস ভেঙে বৈদ্যুতিক খুঁটি বাসের ভেতর ঢুকে নারী যাত্রী ও সুপারভাইজার ঘটনাস্থলেই মারা যান। এ সময় আরও দুই যাত্রী আহত হন।

মির্জাপুর গোড়াই হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আনিসুজ্জামান বলেন, বাস ও ট্রাককে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার: জয়নুল আবেদিন

বিএনপি ভাইস চেয়ারম্যান স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্...

সৌরভ-আশুতোষকে ২৪ ঘন্টার মধ্যে মুক্তির আলটিমেটাম ‘ককরোচ’দের

ভোটার তালিকা সংশোধনের একটি বিতর্কিত প্রক্রিয়াকে কেন্দ্র করে ভারতের রাজনীতিতে...

তিন দিনে ৩০০ কোটি পেরোল রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্তের নতুন ছবি ‘জেলার ২’ মুক্তির...

সৌদির হেলিকপ্টার ভূপাতিতের দাবি হুথিদের

সৌদি আরব ও ইয়েমেনের সীমান্তবর্তী এলাকায় সৌদি সামরিক বাহিনীর একটি অ্যাপাচি হেল...

আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা

ইয়েমেনের সরকারি বাহিনীর ১৫৯ সেনাকে মুক্তি দিয়েছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা