সংগৃহীত ছবি
সারাদেশ

জঙ্গি আস্তানা থেকে বোমা উদ্ধার

জেলা প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা ভবনে অভিযান চালিয়ে ৩টি বোমা উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : সড়কে প্রাণ গেল ২ বাইক আরোহীর

মঙ্গলবার (২ জুলাই) বিকেলে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) পুলিশ সুপার সানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, তৃতীয় তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে ফ্ল্যাটটি থেকে শক্তিশালী ৩টি বোমা উদ্ধার করা হয়েছে। বোমাগুলো নিষ্ক্রিয় করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এর আগে আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা চারতলা বাড়িটিতে অভিযান শুরু করে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট ও পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট।

আরও পড়ুন : বাসচাপায় বৃদ্ধ নিহত

এটিইউ জানায়, কক্সবাজার থেকে সোমবার (১ জুলাই) এক নারী জঙ্গিকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের এই বাড়ির সন্ধান পাওয়া যায়। এরপর মঙ্গলবার সকালে চারতলা সৌদি প্রবাসী জাকির হোসেনের মালিকানাধীন বাড়িটি ঘিরে ফেলা হয়। অভিযানের নেতৃত্বে দিচ্ছেন এটিইউর পুলিশ সুপার (অপারেশনস) সানোয়ার হোসেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড়

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা