সংগৃহীত ছবি
সারাদেশ

ভোলায় কৃষকদের সার ও বীজ বিতরণ

ভোলা প্রতিনিধি : ভোলা সদর উপজেলায় ৪ হাজার ৫০০ কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন : খাগড়াছড়িতে যান চলাচল স্বাভাবিক

মঙ্গলবার সকালে ভোলা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ভোলা সদর উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সার ও বীজ বিতরণ করেন।

ভোলা সদর উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে ২০২৩-২০২৪ অর্থ বছরে খরিপ-২ ও ২০২৪-২৫ মৌসুমে রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে এসব বীজ ও সার দেওয়া হয়।

আরও পড়ুন : ত্রিমুখী সংঘর্ষে আহত ২

এসময় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ১৭ শ কৃষকের মাঝেও সার ও বীজ বিতরণ করা হয়।

ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সদর উপজেলার নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান শাহ আলী নেওয়াজ পলাশ, মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা আক্তার চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ভোলা সদর উপজেলার কৃষি অফিসার মো: কামরুল হাসান।

আরও পড়ুন : ফেনীতে এইচএসসি পরীক্ষা স্থগিত

এ সময় উপজেলার কৃষি অফিসের বিভিন্ন মাঠ কর্মী, কৃষক ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলার একটি পৌরসভা ও ১৩ টি ইউনিয়নের ৪ হাজার ৫০০ জন কৃষকদের মধ্যে প্রতিজনকে ৫ কেজি করে উপসী বীজ, ১০ কেজি করে ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি করে বিতরণ করা হয়।

আরও পড়ুন : চট্টগ্রামে লরির ধাক্কায় নিহত ১

এসময় প্রধান অতিথি উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস তার বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই ৭১ সালের পরেই কৃষকদের কথা চিন্তা করেছেন। কৃষি ও কৃষকের উন্নয়নে তিনি কাজ করে গেছেন। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজও কৃষি উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় থাকে, তখনই দেশের কৃষক ও গণমানুষের কথা চিন্তা করে।

তিনি বলেন, শেখ হাসিনার সরকারই একমাত্র কৃষকদের কথা চিন্তা করে বিনামূল্যে সার বীজ দিয়ে যাচ্ছে। শুধু তাই নয় ভর্তুকি মূল্যে আধুনিক কৃষি যন্ত্রপাতিসহ নানান সুবিধা দিচ্ছে। এতে এটাই প্রমাণ হয়, আওয়ামী লীগ সরকার জনদরদি সরকার এবং গরীব দুঃখী মানুষের সরকার, কৃষি বান্ধব সরকার।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

রপ্তানিতে সুখবর, ৪৩ খাতে নগদ প্রণোদনা অব্যাহত

দেশের রফতানি খাতকে আরও গতিশীল রাখতে ৪৩টি পণ্য ও সেবা খাতে নগদ প্রণোদনা অব্যাহ...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: মামলা, গ্রেপ্তার ২

সাভারে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি শেষে সমাবেশ চলাকালে বিস...

দুর্দান্ত প্রত্যাবর্তনে কোয়ার্টারে আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ ষোলোতে এক রোমাঞ্চকর লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফা...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা