সংগৃহীত ছবি
সারাদেশ

খাগড়াছড়িতে যান চলাচল স্বাভাবিক

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে ভারী বৃষ্টিপাতের কারনে আলুটিলার সাপমারা নামক এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। মাটি ধসে পড়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার প্রায় ৪ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।

আরও পড়ুন : চট্টগ্রামে লরির ধাক্কায় নিহত ১

মঙ্গলবার (২ জুলাই) সকালের দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা সড়ক থেকে মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. জসিম উদ্দিন।

এসময় আটকা পড়েন ঢাকা থেকে ছেড়ে আসা নৈশ কোচের যাত্রীরা। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম যাতাযাতকারী যাত্রীরা পড়েন বিড়ম্বনায়।

আরও পড়ুন : ফেনীতে এইচএসসি পরীক্ষা স্থগিত

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মকর্তা মো. জসিমউদ্দীন জানান, প্রচন্ড বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। বৃষ্টি চলমান রয়েছে। আলুটিলা সড়কের আরও কিছু স্থানে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। বৃষ্টি বন্ধ না হওয়া পর্যন্ত বিভিন্ন জায়গায় তলিয়ে যাওয়া সড়কগুলো দিয়ে যানবাহন চলাচল সম্ভব হবে না। সড়কে ধসে পড়া মাটি সরানোর কাজ চলছে। কিছুক্ষণের মধ্যেই গাড়ি চলাচলের উপযোগী করে দেয়ার চেষ্টা করছি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্যাস সংকটে ভালুকায় শিল্পকারখানায় অচলাবস্থা

গ্যাসের সরবরাহ অপ্রতুল ও চাপ কম থাকায় ময়মনসিংহের ভালুকার শিল্পাঞ্চলে উৎপাদন ব...

কালকিনিতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

মাদারীপুরের কালকিনিতে মোসাঃ তানিয়া আক্তার-(২৮) নামে এক গৃহবধুর রহস্যজনকভাবে ম...

নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় গুরুতর আহত আমিন উল্যা...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা