সংগৃহীত
সারাদেশ

বাসচাপায় নিহত ২

জেলা প্রতিনিধি: বাগেরহাট জেলার ফকিরহাটে একটি বাসচাপায় খলিলুর রহমান (৩৫) ও ১ বছর বয়সী শিশু নিহত হয়েছে। এই দুর্ঘটনায় আরও আহত হয়েছে মিনু বেগম (৩০) নামের ১ নারী।

আরও পড়ুন: গোপালগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১

শনিবার (২২ জুন) সকাল সাড়ে ৮টায় উপজেলার পিলজংগ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তিরা হলো- পটুয়াখালীর গড়িয়া এলাকার খলিলুর রহমান (৩৫) ও তার ১ বছর বয়সী ছেলে। তাৎক্ষণিক ভাবে শিশুটির নাম জানা যায়নি। এই ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী মিনু বেগম (৩০)। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

ফকিরহাট ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন লিডার মনিরুল ইসলাম জানান, শনিবার সকালে পটুয়াখালী থেকে স্ত্রী ও সন্তান নিয়ে মোটরসাইকেলে যশোরে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি। এ সময় পিলজংগ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ১টি বাসের চাপায় ঘটনাস্থলে তিনি ও তার ছেলে মারা যায়। এরপর আশঙ্কাজনক অবস্থায় নিহতের স্ত্রীকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ১১ অঞ্চলে বৃষ্টির আভাস

কাটাখালী হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, নিহতদের লাশ আমাদের হেফাজতে রয়েছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ সময় মোটরসাইকেলটি উদ্ধার এবং ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। কিন্তু ঘাতক বাসচালক ও হেলপার পালিয়ে গেছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা