সংগৃহীত
সারাদেশ

বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি: মুন্সীগঞ্জ জেলায় সিরাজদিখান উপজেলার খারশুতে বাস-সিএনজির সংঘর্ষে ২ যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও ৪জন আহত হয়েছেন।

শনিবার (২২ জুন) সকাল ১০টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুন: গোপালগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১

নিহত ব্যক্তিরা হলো- সিএনজির যাত্রী শেখ আব্দুর রহমান ও মোহাম্মদ শাহীন মিয়া। তাদের ২ জনের বাড়ি ঢাকা জেলার দোহারে বলে জানা যায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, দোহার নবাবগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাসটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। এতে পথিমধ্যে সিরাজদিখান উপজেলার খারশুর এলাকায় নবাবগঞ্জগামী ১টি সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় থাকা সিএনজিতে থাকা ২ জন নিহত এবং ৪ জন আহত হয়েছে। এরপর তাদের উদ্ধার করে ঘটনাস্থলের পাশে থাকা নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন এবং আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: বিষধর সাপের কামড়ে নিহত ১

মুন্সীগঞ্জ সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম জানান, এই দুর্ঘটনার পরে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আহতদের সেখানে নিয়ে যাওয়া হয়। এ সময় সেখানে ২ জনের মৃত্যু হয়েছে। এতে দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজি অটোরিকশাটি পুলিশ হেফাজতে রয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা