সংগৃহীত
সারাদেশ

বিষধর সাপের কামড়ে নিহত ১

জেলা প্রতিনিধি: যশোর জেলার শার্শা উপজেলার কাশিপুর বেলতায় সাপের কামড়ে ফোরকানুল ইসলাম (১২) নামের ১ মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ জুন) রাত ৮টায় যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: গোপালগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১

নিহত ব্যক্তি, শোর জেলার শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের টেংরালি গ্রামের আলমগীর হোসেনের ছেলে। দুই ভাই ও বোনের মধ্যে ফোরকান ছিল বড়। তিনি চৌগাছা উপজেলার ১টি হাফেজিয়া মাদরাসায় পড়তেন।

নিহতের চাচাতো ভাই সোহাগ হোসেন বলেন, বৃহস্পতিবার বিকেলে ফুফু বাড়িতে বেড়াতে যায় ফোরকান। এরপর শুক্রবার বেলা ১১টায় তাকে বিষধর সাপে কামড়ায়। এ সময় গ্রামের কবিরাজ, বদ্যিসহ নানাজনকে দেখানোর পর তার অবস্থা গুরুতর হলে রাত ৮টার দিকে তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিন্তু তাকে কী সাপে কামড়েছে তা বলতে পারেননি নিহতের স্বজনরা।

আরও পড়ুন: ১৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. শাকিরুল ইসলাম জানান, নিহতের হাতের আঙ্গুলে একটি সাপের কামড়ের ক্ষত ছিলো। এরপর হাসপাতালে না এনে বাড়িতে রাখায় তার শরীরে বিষ ছড়িয়ে পড়ে মৃত্যু হয়েছে। নিহতের লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে হাসপাতালে এন্টিভেনমের পর্যাপ্ত মজুত রয়েছে। এর ফলে কাউকে সাপে কাটলে ৯০ মিনিটের মধ্যে নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হলো।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ডিএসসিসিতে আর্থিক অনিয়ম, তিন কর্মচারীর বিরুদ্ধে তদন্ত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-৯ এর তিন কর্মচারীর বিরুদ্ধে আর্থ...

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ড, জেলা জামায়াত আমিরের নিন্দা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের...

সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

খুলনায় পেশাগত দায়িত্ব শেষে একসঙ্গে বসে থাকা সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণে...

নতুন ঋণ কর্মসূচিতে সংস্কারকে অগ্রাধিকার দিচ্ছে আইএমএফ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আনু...

কর্মসূচি বাস্তবায়নে ঝালকাঠিতে গাছের চারা বিতরণ

মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর...

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

ডিএসসিসিতে আর্থিক অনিয়ম, তিন কর্মচারীর বিরুদ্ধে তদন্ত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-৯ এর তিন কর্মচারীর বিরুদ্ধে আর্থ...

সংস্কার নয় সংবিধান সংশোধন চায় বিএনপি: মির্জা ফখরুল 

বিএনপি সংবিধান সংশোধন করতে চায়, তবে কখনো সংবিধান সংস্কারের কথা বলেনি বলে জানি...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা