সংগৃহীত
সারাদেশ

প্রাইভেটকার-মাহিন্দ্রা সংঘর্ষ, নিহত ২

জেলা প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুরে প্রাইভেটকার ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ২ জ‌ন নিহত হ‌য়ে‌ছেন। এ সময় আহত হয়েছেন ৮ জন।

আরও পড়ুন : দেশে ফিরলেন ৪১৭ হাজি

শুক্রবার (২১ জুন) সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মালাউড়ি এলাকায় এই হতাহ‌তের ঘটনা ঘ‌টে‌‌।

নিহতের মধ্যে কামরুল ইসলাম না‌মের একজনের প‌রিচয় পাওয়া গে‌ছে। তার বাড়ি গাজীরপুরের শ্রীপুর উপ‌জেলার জয়নাবাজার এলাকায়। তিনি ওই এলাকার এক‌টি হোটেলের কর্মচারী ছিলেন। অজ্ঞাত অপরজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন।

আরও পড়ুন : ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকালে মধুপুর থেকে টাঙ্গাইলগামী একটি প্রাইভেটকার ও মধুপুরগামী একটি মাহিন্দ্রা টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মালাউড়ি এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রাটি দুমড়েমুচড়ে যায় এবং প্রাইভেটকারের সামনের অংশে আগুন ধরে যায়। এ সময় ঘটনাস্থলেই মাহিন্দ্রার যাত্রী কামরুল ইসলাম মারা যান। এ ছাড়া গুরুতর আহত হন ৯ জন। প‌রে ত‌াদের উদ্ধার ক‌রে ময়মন‌সিংহ মেডিকেল কলেজ হাসপাতা‌লে পাঠা‌নো হয়। সেখা‌নে যাওয়ার সময় অজ্ঞাত একজনের মৃত্যু হ‌য়।

মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ হোসেন মানিক বলেন, হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়েছে। ৯ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : রাজধানীতে ফিরছে মানুষ

মধুপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হ‌য়ে‌ছে। এ ছাড়া আহতদের ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পথে অপর একজন মারা যান। নিহতদের আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

আগামী সপ্তাহ থেকে আইএমএফের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে কাঙ্ক্ষিত ঋণ প্রস্তাবের সমস্ত খু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা