সংগৃহীত
সারাদেশ

তিস্তায় নৌকাডুবে নিখোঁজ ৬

জেলা প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরের তিস্তা নদীতে নৌকাডুবিতে এখনও নিখোঁজ রয়েছে ৬ জন। ৬ জনের মধ্যে একই পরিবারের ৪ জন রয়েছে।

আরও পড়ুন : আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৃহস্পতিবার (২০ জুন) ফায়ার সার্ভিসের ডুবুরি দলের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। অপর দিকে তিস্তার পাড়ে অপেক্ষায় আছেন স্বজনেরা।

এর আগে বুধবার (১৯ জুন) সন্ধ্যার আগে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের পুরাতন বজরা ঘাট থেকে নৌকায় করে দাওয়াত খেতে যাচ্ছিল শিশু নারীসহ ২৫ জন যাত্রী। নৌকাটি তিস্তার ওপারে একই ইউনিয়নের দামার হাট ঘাটের কাছাকাছি পৌঁছাতেই তিস্তার তীব্র স্রোতে ডুবে যায়। পরে স্থানীয়দের সহায়তায় ও সাঁতার কেটে জীবিত উদ্ধার হন ১৮ জন। পরে ঘটনাস্থল থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। আর বাকি ৬ জনকে উদ্ধারে নদীতে তল্লাশী চালাচ্ছে রংপুর ও কুড়িগ্রাম থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল। কিন্তু তীব্র স্রোতে ব্যাহত হচ্ছে উদ্ধার কার্যকম।

আরও পড়ুন : মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

নিখোঁজদের স্বজন আরিফুর ইসলাম জানান, আমার ৬ জন লোক এখনো নিখোঁজ আছে। আর একটা বাচ্চা মারা গেছে। আর বাকি যারা ওই নৌকাটিতে ছিল সবাই আমরা অসুস্থ। বিয়ের বাড়ি না, দাওয়াত খাইতে যাওয়ার সময় আমাদের নৌকাটা ডুবে যায়।

কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, গতকাল সন্ধ্যার দিকে তিস্তা নদীতে ২৫ জন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে যায়। গতকালই জীবিত ১৮ জনকে উদ্ধার করে স্থানীয়রা। এক শিশুর মরদেহ উদ্ধার করি আমরা। নিখোঁজদের সন্ধান না মেলা পর্যন্ত আমাদের উদ্ধারকাজ অব্যাহত থাকবে। ১০/১২ জনের ধারণ ক্ষমতার নৌকায় ২৫ জন যাত্রী ওঠায় এ দুর্ঘটনা ঘটে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা