সংগৃহিত ছবি
সারাদেশ

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২ 

জেলা প্রতিনিধি: মুন্সীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কবরস্থানের দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে ২ যুবক নিহত হয়েছেন এবং এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।

আরও পড়ুন: সিলেটে পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

মঙ্গলবার (১৮ জুন) রাত সোয়া ২টার দিকে উপজেলার বেশনাল গোরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের হান্নান ছৈয়ালের ছেলে মো. নাসির ছৈয়াল (২৬), একই উপজেলার দ্বীন ইসলাম গাজীর ছেলে মোকসেদ গাজী (২৭)। আহত ব্যক্তির নাম মো. সোহাগ (২৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে দুটি মোটরসাইকেলে করে নাসির, মোকসেদ‌ গংরা টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল বাজার থেকে দিঘীরপাড় বাজারের দিকে যাচ্ছিল। মোটরসাইকেলটি চালাচ্ছিল নাসির। নাসিরের পেছনে বসেছিল মোকসেদ এবং সোহাগ। কিছুদূর পেছনে ছিল আরেকটি মোটরসাইকেল। নাসিরদের মোটরসাইকেলটি বেশনাল গোরস্থান এলাকায় এসে নিয়ন্ত্রণ হারায়। এক পর্যায়ে গোরস্তানের দেয়ালে সজড়ো ধাক্কা খেয়ে ৩ জন ছিটকে পড়ে।

আরও পড়ুন: সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

অন্য মোটরসাইকেলের আরোহী রমি সরদার ঘটনাস্থলে তিনজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ রমি সরদারের বরাত দিয়ে পুলিশ জানায়, দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই মোকসেদ গাজী নিহত হন। নাসির এবং সোহাগকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক নাসিরকে মৃত ঘোষণা করেন। সোহাগকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এম আশরাফুল ইসলাম বলেন, মোটরসাইকেলের অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় নিহত দুজনের মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা