সংগৃহিত ছবি
সারাদেশ

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস, নিহত ৯

জেলা প্রতিনিধি: কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। খবর পেয়ে উদ্ধার এখন পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস এবং পুলিশ কর্মকর্তারা।

আরও পড়ুন: সিলেটে পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

মঙ্গলবার (১৮ জুন) দিবাগত রাতে ৮, ৯ ও ১০ নম্বর ক্যাম্পের পৃথক স্থানে পাহাড় ধসের এসব ঘটনা ঘটে।

কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) অলক বিশ্বাস বলেন, মূলত মঙ্গলবার রাতে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের একাধিক স্থানে একাধিক পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৮ এর (এপিবিএন) অধিনায়ক আমির জাফর জানান, নিহত ৯ জনের মধ্যে ৭ জনই রোহিঙ্গা। বাকি দুজন বাংলাদেশি বলে জানা গেছে। উদ্ধার কাজ চলমান রয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা