সংগৃহীত
সারাদেশ

আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি : শরীয়তপুরে মনিরুজ্জামান ইমরান (৫৫) নামের এক আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : মই থেকে পড়ে বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু

বুধবার (১৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির দক্ষিণ পাশের একটি ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মনিরুজ্জামান ইমরান শরীয়তপুরের জাজিরা উপজেলার মুলনা ইউনিয়নের কাউয়াদি গ্রামের শাজাহান মাদবরের ছেলে। তিনি জেলা জজকোর্টের আইনজীবী ছিলেন।

আরও পড়ুন : মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

আইনজীবীর সহকারী শহিদুল ইসলাম, পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন আইনজীবী মনিরুজ্জামান ইমরান। বুধবার সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে ব্যক্তিগত চেম্বারে বসেছিলেন তিনি। রাত ৮টার দিকে তার সহকারী শহিদুল ইসলাম চেম্বারে গেলে ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পান। এ সময় তিনি পাশের লোকজনকে ডাক দেন। পরে একজন দরজার ওপর দিয়ে ভেতরে প্রবেশ করলে মনিরুজ্জামান ইমরানকে ফ্যানের সঙ্গে ঝুলে থাকতে দেখেন। এরপর বিষয়টি পুলিশকে জানালে তারা এসে মরদেহ উদ্ধার করে।

নিহতের ছোট বোন জোসনা বেগম জানান, ভাইয়া ভেবেছিলেন তার ডিমেনশিয়া রোগ ধরা পড়েছে। এরপর থেকেই উনি চুপচাপ থাকতেন। আজ যে উনি এভাবে সুইসাইড করবেন ভাবতেই পারছি না।

আরও পড়ুন : মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩

পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ জানান, আইনজীবীদের মাধ্যমে খবর পেয়ে তাদের উপস্থিতিতে মনিরুজ্জামান ইমরানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা