সংগৃহীত
সারাদেশ

ট্রাক-কাভার্ড ভ্যানের সংঘর্ষ, নিহত ২

জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায় একটি কাভার্ড ভ্যানের সাথে গরু বহনকারী একটি ট্রাকের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এই সময় ট্রাকে থাকা ২টি গরুও মারা যায়।

বুধবার (১২ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জের পুটিয়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুন: হজ্জের শেষ ফ্লাইট আজ

নিহত ব্যক্তিদের মধ্যে মো: রাসেল নামে ১ গরু ব্যবসায়ীর পরিচয় পাওয়া গেছে। কিন্তু নিহত অন্য ১ জনের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মঞ্জুরুল আলম বলেন, বুধবার সকালে ঢাকা থেকে ১৭টি গরু নিয়ে কুমিল্লার লাকসামের দিকে যাচ্ছিল ১টি গরু বহনকারী ট্রাক। শুলত কোরবানির পশুর হাটে বিক্রির উদ্দেশে যাচ্ছিল তারা। এ সময় পথে ইলিয়টগঞ্জের পুটিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি ১টি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এরপর ঘটনাস্থলেই ২জন নিহত হয়। এই সংঘর্ষে ট্রাকটির সামনের অংশটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাক থেকে ছিটকে পড়ে যায় গরুগুলো।

আরও পড়ুন: ঈদ স্পেশাল ট্রেন আজ

তিনি আরও বলেন, এই দুর্ঘটনায় ২টি গরু মারা যায় এবং আরও ১৫টি গরু স্থানীয়দের সহযোগিতায় নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা