সংগৃহীত
সারাদেশ

বঙ্গবন্ধু সেতুর সড়কে তীব্র যানজট

জেলা প্রতিনিধি: বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের এলেঙ্গা-সেতুপূর্ব রাস্তার ৪ লে‌ন ‍বৃদ্ধির কাজ চলমান, এতে চালকদের এলোমেলো গাড়ি চালানো ও ঈদুল আজহাকে কেন্দ্র ক‌রে প‌রিবহ‌নের তীব্র চাপ বাড়ার কারণে মহাসড়‌কের ১৩ কি‌.মি সড়কে যানবাহনে ধীরগ‌তি সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। এ সময় কোথাও কোথাও যানজ‌টের কার‌ণে থে‌মে আছে প‌রিবহন।

আরও পড়ুন: ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের ঘর তৈরি করে দেব

বুধবার (১২ জুন) ভোরের দিক থে‌কে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতুর পূর্ব মহাসড়‌কে এই প‌রি‌স্থি‌তির সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। এর ফলে চরম ভোগা‌ন্তি‌তে প‌ড়ে‌ছেন যাত্রী ও চালকরা।

অপরদি‌কে ঈদুল আজহার ছু‌টি শুরু না হ‌লেও মহাসড়‌কে বে‌ড়ে‌ছে যানবাহনের সংখ্যা। এদিকে প্রতি‌নিয়ত সেতু‌তে টোল আদা‌য়ের হার বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় সেতু‌তে ২৮,৪০১টি যানবাহন পারাপারের বিপরী‌তে টোল আদায় হয়েছে ২,৬৮,২০,২৫০ টাকা।

তথ্য মতে, মঙ্গলবার (১১ জুন) গভীর রাত থে‌কেই সেতুর পূর্ব পার থেকে শুরু হয় এই যানজট। এর প‌রে আস্তে আস্তে যানজট গি‌য়ে পৌঁছায় টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত এতে প্রায় ২৩ কি‌.মি সড়‌কে। কিন্তু ঢাকাগামী প‌রিবহনগু‌লো সেতু পার হ‌য়ে ভুঞাপুর থেকে এলেঙ্গা আঞ্চ‌লিক সড়ক ব্যবহার করায় সকাল থেকেই কম‌তে থাকে এই যানজ‌ট।

আরও পড়ুন: হজ্জের শেষ ফ্লাইট আজ

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান বলেন, এলেঙ্গা-সেতু পর্যন্ত মহাসড়কে ৪ লেনের কাজ চলমান র‌য়ে‌ছে। এছাড়াও রা‌তের বেলায় চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে মহাসড়কে এই যানজটের সৃষ্টি হয়েছে। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে সাথে যানজট নিরসন হ‌বে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

সৌদির ৩ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৩

সৌদি আরবের তিন শহর খামিস মুশাইত, আবহা ও তাইফে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরা...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

বিশ্বকাপ পর্যন্ত পেস বোলিং কোচের দায়িত্বে তালহা জুবায়ের

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ শন টেইট গত জুনে দায়িত্ব ছেড়ে দেন। এরপর জিম্...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা