সংগৃহীত ছবি
সারাদেশ

হত্যা মামলায় ২ ভাইয়ের যাবজ্জীবন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের সদর উপজেলায় হত্যা মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১ লাখ টাকা অর্থদন্ড ও অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় মামলার আরো ৭ আসামিকে ঘটনার বিষয়ে প্রমানিত না হওয়ায় বেকসুর খালাস দেওয়া হয়।

আরও পড়ুন : আন্তজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার

মঙ্গলবার (১১ জুন) দুপুর ১২ টার দিকে জেলা অতিরিক্তি দায়রা জজ ২য় আদালতের বিচারক বেগম খালেদা ইয়াসমিন উর্মি এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী মো. হাছান ছারওয়াদী।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের রতনপুর গ্রামের মান্নান চোকদারের ছেলে নূর হোসেন চোকদার (৪৮) ও আনোয়ার হোসেন (৩৮)।

আরও পড়ুন : অজ্ঞানপার্টির হাতে সবজি বিক্রেতার মৃত্যু

মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১২ নভেম্বর রাত সাড়ে ৭ টার দিকে রতনপুর গ্রামের ছাদেকুল ইসলাম ও তার ভাতিজা শাকিল বাড়ি হতে বের হয়ে তাদের বাড়ির পাশের রাস্তায় আসলে কারাদণ্ডপ্রাপ্ত আসামিরাসহ আরো ৭ জন মিলে ছাদেকুল ইসলামকে পূর্ব শত্রুতার জের ধরে মারধোর করে। এ সময় আসামি নূর হোসেনের হুকুমে আনোয়ার হোসেন বন্দুক দিয়ে ছাদেকুলকে হত্যা করার জন্য গুলি ছুড়ে। আসামি নূর হোসেন রামদা দিয়ে ছাদেকুলকে কুপিয়ে জখম করে।

অন্যান্য আসামিরা ছাদেকুলকে পিটিয়ে শারা শারির জখম করে। গুলির শব্দ পেয়ে ছাদেকুলের মেয়ে শারমিন ও তার চাচী হালিমা বেগম এগিয়ে এসে লোকজনের সহায়তায় ছাদেকুলকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : সড়ক দুর্ঘটনায় বাইক আরোহী নিহত

এ ঘটনায় ছাদেকুলের স্ত্রী আসমা বেগম বাদী হয়ে ২০১৩ সালের ১২ নভেম্বর সদর থানায় ৯ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর হতে এই মামলায় দন্ডপ্রাপ্ত দুই আসামি পলাতক রয়েছে। মামলায় ১৩ জন সাক্ষীর জেরা ও জবানবন্দীর ভিত্তিতে এ রায় দেন আদালত।

এ ব্যাপারে সরকার পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম পল্টু জানান, সদর উপজেলার রতনপুর গ্রামের ছাদেকুল হত্যা মামলায় আসামি নূর হোসেন চোকদার ও অপর আসামি আনোয়ার হোসেনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম করাদন্ডের রায় দিয়েছেন আদালত। এ সময় অপর ৭ জন আসামিকে খালাস দেওয়া হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা