সংগৃহীত
সারাদেশ

হত্যার পর স্বামীর আত্মসমর্পণ 

জেলা প্রতিনিধি: ফেনী জেলার সোনাগাজী উপজেলায় সিনথিয়া ইসলাম খুসবু (২৪) নামে ১ গৃহবধূকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন স্বামী আলী আক্কাস রনি (২৫)।

বুধবার (১২ জুন) সকালে পৌরসভার পূর্ব চরগনেশ শেখ পাড়া এলাকার আলমগীর হুজুরের বাড়িতে এই হত্যার ঘটনা ঘটে।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৬

নিহত নারী, বরিশালের ভোলা এলাকার বাসিন্দা এবং ঘাতক স্বামী একই এলাকার বাসিন্দা। স্বামীর কর্মসূত্রে সিনথিয়া সোনাগাজীতে ১টি ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ তথ্যে জানা যায়, ২ বছর আগে সিনথিয়া ইসলাম খুসবুকে বিয়ে করেন ঘাতক রনি। তিনি সোনাগাজীতে ফুটপাতে জুতার ব্যবসায় করতেন। এই সুবাদে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ১টি বাসায় ভাড়া থাকতেন তারা। তাদের বিয়ের পর থেকেই ২ জনের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলছিল। গত মঙ্গলবার রাতেও বাজার আনা নিয়ে কথা-কাটাকাটি হয় তাদের মধ্যে। এরই জের ধরে বুধবার ভোর ৫টার দিকে স্ত্রীকে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যা করেন স্বামী। এরপর সকাল সাড়ে ৭টার দিকে থানায় এসে রনি নিজেই এই হত্যাকাণ্ডের বর্ণনা দেয়।

আরও পড়ুন: ঈদ স্পেশাল ট্রেন আজ

সোনাগাজী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় জানান, হত্যার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেছে। এ সময় তার হাতে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এরপর নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এখন আসামি পুলিশ হেফাজতে রয়েছে। এই ঘটনা তদন্ত পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

সংকটে বনাঞ্চল, সতর্কবার্তা জাতিসংঘের

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অপরিহার্য বনভূমি প...

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

নওগাঁয় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভি...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা