ছবি: সংগৃহীত
সারাদেশ

লক্ষ্মীপুর সদরে চেয়ারম্যান নির্বাচিত সালাহ উদ্দিন টিপু

সোলাইমান ইসলাম নিশান, লক্ষ্মীপুর প্রতিনিধি: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে লক্ষ্মীপুর সদর উপজেলায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এতে টানা তৃতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এ কে এম সালাহ উদ্দিন টিপু। এছাড়া ভাইস চেয়ারম্যান হয়েছেন ইউসুফ পাটোয়ারী এবং মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ফরিদা ইয়াসমিন লিকা।

আরও পড়ুন: জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও খাবার বিতরণ

বুধবার (২৯ মে) রাতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব উন্নয়ন ও মানবসম্পদ) ও রিটার্নিং কর্মকর্তা পদ্মাসন সিংহ বেসরকারিভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে জানা গেছে, চেয়ারম্যান পদে এ কে এম সালাহ উদ্দিন টিপু ৬৯ হাজার ৭০৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুহাম্মদ রহমত উল্লাহ পেয়েছেন ৬৩৯৭ ভোট। ভাইস চেয়ারম্যান পদে ইউসুফ পাটোয়ারী ৩৩ হাজার ৬১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

৩১ হাজার ১৫৬ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়েছেন মো. হাফিজ উল্লাহ। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ফরিদা ইয়াসমিন লিকা।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ২ জনের

উল্লেখ্য, এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

তারা হলেন- চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী ‘আনারস’ প্রতীক, জেলা যুবলীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু ‘কাপ-পিরিচ’ প্রতীক, বর্তমান ভাইস চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ রহমত উল্যা বিপ্লব ‘ঘোড়া’ প্রতীক, মো. আবুল কাশেম ‘দোয়াত-কলম’ প্রতীক ও মো. নিজাম উদ্দিন ‘মোটরসাইকেল’ প্রতীক নিয়ে এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

আরও পড়ুন: কানাডায় নতুন হাইকমিশনার নাহিদা

ভাইস চেয়ারম্যান পদে সাবেক ভাইস চেয়ারম্যান মো. হাফিজ উল্যা ‘মাইক’ প্রতীক, সাবেক শ্রমিক লীগ নেতা মামুনুর রশিদ ‘উড়োজাহাজ’ প্রতীক, জেলা শ্রমিকলীগের আহ্বায়ক ইউসুফ পাটওয়ারী ‘বই’ প্রতীক, মো. ইয়াছিন আরাফাত ‘তালা’ প্রতীক ও মো. মাসুদুর রহমান ‘চশমা’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইসলাম লিকা ‘ফুটবল’ প্রতীক, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদা আক্তার ‘হাঁস’ প্রতীক ও সেলিনা খানম ‘পদ্মফুল’ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা