সংগৃহীত ছবি
সারাদেশ

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও খাবার বিতরণ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে পৃথক পৃথক স্হানে বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল করা হয়েছে।

আরও পড়ুন : উত্তরাঞ্চলে কমবে তাপমাত্রা

বৃহস্পতিবার (৩০ মে) বেলা ১২ টার দিকে দিবসটি উপলক্ষে শহরের সুপার মার্কেট সংলগ্ন কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও খাবার বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি মুন্সীগঞ্জ জেলা বিএনপি সিনিয়র যুগ্ম-আহবায়ক ও সদর উপজেলা বিএনপি সভাপতি মো. মহিউদ্দিন আহম্মেদ।

আরও পড়ুন : নোয়াখালীতে নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ ৫

এর আগে দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯টা থেকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়ন, মিরকাদিম পৌরসভার গোয়ালঘুনী, মুরমা, সিপাহীপাড়া, তিনসিড়িঁ, মুক্তারপুর এলাকায় পৃথক পৃথক স্হানে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও খাবার বিতরণ হয়। এতে জেলা বিএনপি, উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অংগসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভাটি জেলা বিএনপি যুগ্ম- আহবায়ক ও সাবেক পৌরসভার মেয়র এ কে এম ইরাদত মানু'র সভাপতিত্বে এবং পৌর বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপন ও পৌর বিএনপি যুগ্ম- আহবায়ক মো. শাহীন মিয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সদস্য আতোয়ার হোসেন বাবুল, মো. গোলজার হোসেন, অ্যাডভোকেট রোজিনা ইয়াসমিন, সদর উপজেলা বিএনপি সাধারন সম্পাদক মো. সাইদুর রহমান ফকির, পঞ্চসার ইউনিয়ন বিএনপি সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন, জেলা যুবদলের আহবায়ক দেওয়ান মো. মজিবুর রহমান, সদস্য সচিব মু. মাসুদ রানা।

আরও পড়ুন : ওবায়দুল কাদেরের ছোট ভাইয়ের জামানত বাজেয়াপ্ত

আরও উপস্থিত ছিলেন মিরকাদিম বিএনপি সদস্য সচিব ওবায়দুর রহমান বকুল, জেলা ছাত্রদলের সভাপতি আবুল হাসেন, রামপাল বিএনপি সভাপতি মো. আক্তার মোল্লা, সাধারণ সম্পাদক কাজী মিল্লাত, সদর থানা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খান, পঞ্চসার ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য আম্বিয়া আক্তার স্বর্ণা, সাবেক পৌরসভার কাউন্সিলর এনামুল হক, পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আবুল কাইয়ুম মৃধা প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপি প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের জীবন, কর্ম, স্বাধীনতা যুদ্ধে তার ভূমিকা এবং রাষ্ট্র পরিচালনায় উপর আলোচনা করেন৷ তিনি বাংলার মাটি ও মানুষের নেতা ছিলেন বক্তব্যে বলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

আটক অভিনেতা তমাল মাহবুব, ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

ছোটপর্দার পরিচিত মুখ তমাল মাহবুবকে রাজধানীর আজিমপুর এলাকা থেকে আটক করেছে ঢাকা...

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল উপকূল, মোংলা বন্দরে পণ্য খালাস কার্যত স্থবির

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সুন্দরবন সংলগ্ন উপক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা