সংগৃহীত ছবি
সারাদেশ

শ্যালিকা হত্যায় দুলাভাইয়ের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে শ্যালিকা হত্যায় দুলাভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত এবং একই সাথে তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আরও পড়ুন: দেওয়াল ধসে প্রাণ গেল স্কুলছাত্রের

সোমবার (২৭ মে) সকালে দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ আদালতের বিচারক সাদিয়া সুলতানা এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন- কুমিল্লা সদর উপজেলার শিশপুর এলাকার আবুল বাসারের ছেলে আব্দুল্লাহ শুভ (২৬)।

আদালত সূত্র জানানো হয়েছে, আব্দুল্লাহ শুভর সঙ্গে পার্বতীপুর উপজেলায় ফাতেমা সানিয়ার বিয়ে হয়। বিয়ের পর পারিবারিক কলহের জেরে শুভর সঙ্গে তার স্ত্রী ফাতেমা সানিয়ার তালাক হয়ে যায়। তালাকের পরও ২০১৮ সালে ২৯ জানুয়ারি পার্বতীপুর উপজেলায় ফাতেমা সানিয়ার বাসায় যান শুভ। সেখানে ফাতেমা সানিয়ার সঙ্গে বাগবিতণ্ডার এক পর্যায় শুভ তার সাবেক স্ত্রী ফাতেমা সানিয়াকে ছুরি দিয়ে আঘাত করেন। এ সময় বোন মর্জিনা আক্তার ঠেকাতে গেলে মর্জিনাকেও কুপিয়ে গুরুতর আহত করেন শুভ। আহত অবস্থায় ফাতেমা ও মর্জিনাকে পার্বতীপুর উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক মর্জিনাকে মৃত ঘোষণা করেন। এসময় স্থানীয়রা শুভকে আটক করে পুলিশে দেন।

এ ব্যাপারে সাবেক স্ত্রী ফাতেমা সানিয়া বাদী হয়ে পার্বতীপুর থানায় মামলা করেন। মামলায় সাক্ষ্যপ্রমাণ শেষে বিচারক এ রায় দেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা