সংগৃহীত ছবি
সারাদেশ

নির্বাচনী প্রচারণার কেন্দ্র ভাঙচুর

জেলা প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে হেলিকপ্টার ও দোয়াত-কলম প্রতীকের চেয়ারম্যানপ্রার্থীর সমর্থকদের পাল্টাপাল্টি নির্বাচনী প্রচারণা কেন্দ্র ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: দেওয়াল ধসে প্রাণ গেল স্কুলছাত্রের

রোববার (২৬ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েদা খানম লিজা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগামী ২৯ মে মাদারগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন। হেলিকপ্টার প্রতীকের চেয়ারম্যানপ্রার্থী মো. জয়নাল আবেদীন আয়নার নির্বাচনী প্রচারণা কেন্দ্র ও প্রতিদ্বন্দ্বী দোয়াত-কলম প্রতীকের চেয়ারম্যানপ্রার্থী ওবায়দুর রহমান বেলালের প্রচারণা কেন্দ্রটি পাশাপাশি। নির্বাচনী প্রচারের শেষ সময়ে গতকাল রাতে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের নির্বাচনী প্রচারণা কেন্দ্র ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুই প্রার্থীর কাছ থেকে পাঁচ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন: ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

মাদারগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, নির্বাচনী প্রচারণা কেন্দ্র দুটি পাশাপাশি হওয়ায় উভয়পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করে। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েদা খানম লিজা বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই প্রার্থীকে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা