সংগৃহীত
সারাদেশ

ঘরে আগুন দিল ছেলে

জেলা প্রতিনিধি: গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার সূর্য নারায়নপুর গ্রামে বাবার-মার কাছে নেশার টাকা না পেয়ে ঘরে আগুন দিয়েছে নাম মো. কামরুজ্জামান (২৫) নামের ছেলে।

বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এরপর খবর পেয়ে কাপাসিয়া থানা পুলিশ ও ফায়ার র্সাভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান।

আরও পড়ুন: প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ উদ্বোধন

অভিযুক্ত ছেলের পরিচয়, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা মোঃ নাজিম উদ্দীনের ছেলে। এই ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।

কাপাসিয়া থানার এসআই মো. উজ্জ্বল হোসেন মল্লিক বলেন, গতকাল দুপুরে নাজিম উদ্দিনের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এরপর খবর পেয়ে কাপাসিয়া থানা পুলিশ ও ফায়ার র্সাভিসেরকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান।

তিনি আরও জানান, অভিযুক্ত কামরুজ্জামান বখাটে ও নেশাগ্রস্থ। এই জন্য তাকে একাধিকবার রিহ্যাব সেন্টারেও পাঠানো হয়। সম্প্রতি তিনি বাবা-মার কাছে বিভিন্ন পরিমাণে টাকা দাবি করতেন। তবে তাকে টাকা না দেওয়ায় তাদের মধ্যে কলহ হতো। এই ঘটনার দিন ঝগড়ার পর মা-বাবা ও তার বোনসহ তাদের ১ আত্মীয়ের বাড়িতে চলে যায়। এর পরে খালি বাড়িতে বসত ঘরে আগুন দিয়ে পালিয়ে যান ছেলে। মুহূর্তে মধ্যেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র ও মালামাল পুড়ে যায়। এ সময় এলাকাবাসী, পুলিশ ও স্থানীয় ফায়ার র্সাভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রন করে। তার পর প্রতিবেশী ও এলাকাবাসীর কাছ থেকে জানা যায় তার ছেলে এই অগ্নি সংযোগ করে পালিয়ে গেছে।

আরও পড়ুন: বড়াইগ্রামে দুই ব্যবসায়ীকে জরিমানা

কাপাসিয়া থানার ওসি মো. আবু বকর মিয়া জানান, বুধবারও অভিযুক্ত ছেলে টাকা না দিলে বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করার হুমকি দিয়েছিল। এর পরদিন বৃহস্পতিবার তার বাবা-মা তার ১ আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়েছিলেন। এ সময় খালি বাড়িতেই তিনি অগ্নিসংযোগ করে পালিয়ে গেছে বলে জানতে পেরেছি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা