সংগৃহীত ছবি
সারাদেশ

নরসিংদীতে ২ গ্রুপের সংঘর্ষ, আহত ২০

জেলা প্রতিনিধি: নরসিংদীর সদর উপজেলার চরাঞ্চল আলোকবালী ইউনিয়নের খোদাদিলা গ্রামে বালু ব্যবসাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলি ও টেঁটাবিদ্ধ হয়ে উভয়পক্ষের প্রায় ২০ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: সৈকতে অজ্ঞাত তরুণীর লাশ

বৃহস্পতিবার (২৩ মে) ভোর সাড়ে ৪টার দিকে ইছাগুরি গোষ্ঠী ও আজ্জাইর গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষ হয়।

আহতদের মধ্যে যাদের নাম জানা গেছে তারা হলেন- খোদাদিলা গ্রামের টেঁটাবিদ্ধ মৃত সাত্তার মিয়ার ছেলে কুতুব উদ্দিন (৩৫), গুলিবিদ্ধ হক মিয়ার ছেলে আব্দুল্লাহ (১৬), ককটেল বিস্ফোরণে আহত ফিরোজ মিয়ার ছেলে তৈয়ব (১৫), মৃত কামাল মিয়ার ছেলে রমজান (২৫), জামাল মিয়ার ছেলে মামুন (২৮), সাফি আয়সের ছেলে রাসেল (২২), গনি মিয়ার ছেলে কাজল (৩৩), সেলিম মিয়ার ছেলে ঈমন (২২), সবিকুল হোসেনের ছেলশান্ত (২৪), জাকারিয়ার ছেলে আলতা (২২), রাজ্জাক মিয়ার ছেলে হৃদয় (১৮) ও মালা মিয়ার ছেলে নাসির (২৩)। আহতদের মধ্যে অধিকাংশই গুলিবিদ্ধ।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিশ্বব্যাংকের অর্থায়নে মেঘনা নদী ও তার শাখা নদীর নাব্যতা বৃদ্ধিতে নদী থেকে বালু উত্তোলন কার্যক্রম গত দুই মাস আগে শুরু হয়। প্রকল্প অনুযায়ী এসব বালু নদীর পাশে রাখার কথা থাকলেও এই বালু দিয়ে আলোকবালী ইউনিয়নের সাতপড়া ও খোদাদিলা, বাখরনগরসহ বিভিন্ন গ্রামের ফসলী জমি, পুকুর-ডোবাসহ বিভিন্ন স্থান ভরাট করা হচ্ছে। আর এ স্থানগুলো বালু ভরাটের জন্য প্রতি শতাংশে ১০-১৫ টাকা করে হয়। খোদাদিলায়ও একইভাবে আজ্জাইর গোষ্ঠীর জয়নাল আবেদিন সরকার ও তার গোষ্ঠীর লোকজন ১০-১৫ হাজার টাকা করে নেয়।

আরও পড়ুন: স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

অবৈধ এই বালু ব্যবসায় আজ্জাইর গোষ্ঠীর ১০ জন শেয়ারে থাকলেও ইছাগুরি গোষ্ঠীর জাকির গংদের কোনো লোককে রাখা হয়নি। গত ২৮ এপ্রিল ইছাগুরি গোষ্ঠীর আমানুল্লাহ নামে এক ব্যক্তি অবৈধ এই বালু ব্যবসার ভাগ চাইতে গেলে তাকে বালু ব্যবসার ভাগ না দিয়ে উল্টো চড়-থাপ্পড় মেরে বের করে দেয়। এতেও তারা ক্ষান্ত হয়নি। পরের দিন ২৯ এপ্রিল আজ্জাইর গোষ্ঠীর লোকজন ইছাগুরির গোষ্ঠীর লোকজনদের গ্রাম ছাড়া করে বলে অভিযোগ ওঠে।

পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই দুটি গ্রুপের মধ্যে দীর্ঘ দিনের বিরোধ রয়েছে। জাকির গ্রুপ এলাকায় প্রবেশ করতে চাইলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। খোদাদিলা গ্রামটি অনেক বড়। এক দিকে ধাওয়া করলে অন্য দিক দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ভোর থেকে আমরা ঘটনাস্থলে রয়েছি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা