সংগৃহীত ছবি
সারাদেশ

সৈকতে অজ্ঞাত তরুণীর লাশ

জেলা প্রতিনিধি: কক্সবাজারে কলাতলী পয়েন্ট থেকে অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেলো বৃদ্ধের

বুধবার (২২ মে) রাত ৯টার দিকে মেম্বারঘাটা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত তরুণীর বয়স ১৮-২০ বছর। তবে তার নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুজ্জামান স্থানীয়দের বরাতে বলেন, কক্সবাজার সমুদ্রসৈকতের কলাতলী পয়েন্টের মেম্বারঘাটা এলাকায় জোয়ারের পানিতে এক তরুণীর লাশ ভাসতে দেখে এক শিশু। পরে সে বিষয়টি সবাইকে জানায়। এ সময় স্থানীয় নুরুল আলম নামের এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন দিয়ে জানালে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার করে।

আরও পড়ুন: ২ পক্ষের সংঘর্ষে ওসিসহ আহত ১০

তিনি আরও বলেন, নিহত তরুণীর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তার কপালের ডান পাশে সামান্য আঘাতের চিহ্ন দেখা গেলেও তা অনেক আগের। তার মাথায় খাটো চুল রয়েছে। পরনে ছিল থ্রি পিস। এটি হত্যা নাকি কোন দুর্ঘটনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহতের পরিচয় নিশ্চিতের পাশাপাশি ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা