সংগৃহীত ছবি
সারাদেশ

পৃথক ঘটনায় নিহত ২

জেলা প্রতিনিধি: চাঁদপুরের পুরান বাজার কৃষি ব্যাংক থেকে রাশেদ হোসেন (২২) নামে নৈশপ্রহরী ও মতলব উত্তর উপজেলার গজরা বাজার থেকে লিটন চক্রবর্তী (৩৫) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: সরাসরি হজ্জ ফ্লাইট চালু

বুধবার (২২ মে) সকালে শহরের পুরান বাজার ও বিকেলে মতলব উত্তর থেকে পৃথক ঘটনায় পুলিশ এসব লাশ উদ্ধার করে।

নিহত রাশেদ জেলার হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুর গ্রামের আব্দুর রবের ছেলে। লিটন চক্রবর্তী মতলব উত্তর উপজেলার গজরা গ্রামের মৃত হারু চক্রবর্তীর ছেলে।

নিহতদের পরিবারের বরাত দিয়ে পুলিশ বলেন, রাশেদ হোসেন চাঁদপুর সরকারি কলেজে অনার্সে (সম্মান) পড়াশোনার পাশাপাশি রাতে কৃষি ব্যাংক পুরান বাজার শাখায় নৈশপ্রহরীর দায়িত্ব পালন করতেন। অপরদিকে লিটন চক্রবর্তী গজরা বাজারে আভা টেলিকম নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করতেন।

আরও পড়ুন: জাল নোটসহ দম্পতি গ্রেফতার

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম বলেন, রাশেদ হোসেন মৃত্যুর পূর্বে কাগজে একটি চিরকুট লিখে রেখে গেছেন। সেখানে তার বাবাকে উদ্দেশ্যে করে লিখেছেন ‘তোমার সম্পত্তির ভাগ নিয়ে আর চিন্তা করতে হবে না। আমার কাছ থেকে লোকজন এক হাজার ৬০০ টাকা পাবে, সে টাকা পরিশোধ করবে। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। এ নিয়ে কোনো জটিলতা করবে না।’

তিনি আরও জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন রনি জানান, সকালে বাড়ি থেকে লিটন চক্রবর্তী ব্যবসা প্রতিষ্ঠানে আসেন। দুপুরে বাড়িতে খেতে না যাওয়ায় পরিবারের লোকজন দোকানে এসে মরদেহ দেখতে পান। তার মরদেহ উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা