সংগৃহীত
সারাদেশ

পুকুরে মিলল নৈশপ্রহরীর লাশ

জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা শহরের নগুয়া এলাকার ১টি স্কুলের পুকুর থেকে নৈশপ্রহরী বাচ্চু মিয়ার (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১০ জুন) দুপুর সাড়ে ১২টায় নগুয়া হাসমত উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: পু‌লিশ হত্যার ঘটনা খতিয়ে দেখা হবে

নিহত ব্যক্তি, সদর উপজেলার মহিনন্দন ইউনিয়নের গাংগাইল এলাকার আহাম্মদের ছেলে। তিনি শহরের গৌরাঙ্গ বাজারে নৈশপ্রহরী হিসেবে কাজ করতেন। তিনি হাসমত উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পাশেই ২ মেয়ে ও ১ ছেলে নিয়ে ভাড়া বাসায় থাকতেন।

কিশোরগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন বলেন, সোমবার দুপুর সাড়ে ১২টায় লোকজনের মাধ্যমে শুনেছি ১টি লাশ পুকুরে ভাসছিল।এরপর পুলিশ এসে লাশটি উদ্ধার করেন।

আরও পড়ুন: টিলা ধসে ৩ জনের লাশ উদ্ধার

কিশোরগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মনোতোষ বিশ্বাস জানান, সোমবার স্থানীয় লোকজনের মাধ্যমে ১২টার দিকে খবর পাই যে, শহরের নগুয়া এলাকার হাসমত উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পুকুরে ১টি লাশ ভেসে রয়েছে। এরপর তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ এসে লাশটি পুকুর থেকে উদ্ধার করি। তার পরিবারের লোকজনের মাধ্যমে জানতে পারি যে, তিনি স্কুলের পাশেই একটি বাসায় ভাড়া থাকতেন এবং ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। তার শরীরের মধ্যে জ্বালাপোড়ার কারণে তিনি সব সময় গোসলে বেশি পানি ব্যবহার করতেন। তাই প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে যে, শরীরে পানি দেওয়ার জন্যই হয়তো তিনি স্কুলের পুকুরে এসেছিলেন।

আরও পড়ুন: বজ্রপাতে আগুন

তিনি আরও বলেন, বাচ্চু মিয়া গত শনিবার (৮ জুন) রাত থেকে নিখোঁজ ছিলেন। এরপর তার লাশ উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় পরবর্তী সকল ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিইজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা