সংগৃহীত ছবি
জাতীয়

পু‌লিশ হত্যার ঘটনা খতিয়ে দেখা হবে

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুলিশের গুলিতে পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনা খ‌তি‌য়ে দেখা হ‌বে।

আরও পড়ুন: এনআইডি সেবা দিতে দেরি যেন না হয়

সোমবার (৯ জুন) স‌চিবাল‌য়ে সাংবা‌দিক‌দের এক প্রশ্নের জবা‌বে তি‌নি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী ব‌লেছেন, রাজধানীতে পুলিশের গুলিতে পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনার মূল মোটিভ কী এবং এ ধরনের ঘটনায় পুলিশ বাহিনীর কোনও গাফিলতি আছে কি না, তা খতিয়ে দেখা হবে। এই হত্যাকাণ্ডটি নিয়ে অনেক প্রশ্নই সামনে আসছে। এই ঘটনায় আমরা উদ্বিগ্ন রয়েছি। এমন আচরণের কী কারণ হতে পারে! ইচ্ছাকৃত নাকি পারিবারিক ঝামেলা থেকে এমন করেছে, তা তদন্তের পর সঠিক ঘটনা জানানো যাবে।

আরও পড়ুন: শ্রীলঙ্কার রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

আসাদুজ্জামান খান কামাল ব‌লেন, এই ঘটনা তাদের দেশে (ভারত) হয়েছে, এজন্য এই হত্যাকাণ্ডের বিচারের দায়িত্বও তাদের (ভারত)। ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্দী বিনিময় চুক্তি আছে, তাই তারা (ভারত) মূল আসামিকে ফেরত আনার বিষয়ে পদক্ষেপ নিতে পারবে। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত সিয়ামকে নিয়ে তল্লাশি অভিযান চালিয়ে কলকাতার বাগজোলা খাল থেকে একাধিক হাড়গোড় উদ্ধার বিষয়ে আসাদুজ্জামান খান বলেন, ডিএনএ টেস্ট না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না, এটা এমপি আনারের মরদেহ কি না।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

মণিপুরে বিষাক্ত মদ পানে ১৫ জনের মৃত্যু

ভারতের মণিপুর রাজ্যের চান্দেল জেলার চাকপি কারংয়ে ভেজাল ও বিষাক্ত মদ পানে শোক...

দৌলতদিয়ায় এসআরবি’র অভিযানে ৬ লাখ টাকার হেরোইনসহ আটক

রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ তুহিন মোল্লা...

রাজাপুরে যুবদল নেতা এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তা করলেন

ঝালকাঠির রাজাপুরে শুক্তাগড় ইউনিয়নের ৯টি শিক্ষাপ্রত...

সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, ২১ কারখানা বন্ধ, ২৫টিতে ছুটি

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণস...

শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম

পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্রমিক অধ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা