সংগৃহীত
সারাদেশ

স্বামীকে বাঁচাতে স্ত্রী নিহত

জেলা প্রতিনিধি: পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলায় স্বামীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিনুর বেগম (৫৪) নামে ১ নারী নিহত হয়েছে।

সোমবার (১০ জুন) সকালে চন্ডিপুর ইউনিয়নের খোলপটুয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় নিহতের স্বামী মোস্তফা মুন্সী (৬০) গুরুতর আহত হয়েছেন এবং পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।

আরও পড়ুন: টিলা ধসে ৩ জনের লাশ উদ্ধার

চন্ডিপুরের ইউপি সদস্য মো. আবু তালেব বলেন, সোমবার খোলপটুয়া গ্রামের মোস্তফা মুন্সী সকালে নিজ বাড়ির বাগানে কাজ করতে যায় এবং বাগানের বৈদ্যুতিক লাইনের সার্ভিস তার মাটিতে পড়ে থাকতে দেখে তা সরানোর চেষ্টা করেন তিনি। এই সময় বৈদ্যুতিক তারের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। এরপর তার চিৎকার শুনে স্ত্রী শাহিনুর বেগম দৌড়ে বাঁচাতে এসে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এর পরে বাড়ি ও আশপাশের লোকজন তাদের ২ জনকে উদ্ধার করে। এতে ঘটনাস্থলেই শাহিনুর বেগম মারা যান এবং তার স্বামী মোস্তফা মুন্সীকে মুমূর্ষু অবস্থায় পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: সন্ত্রাসীদের গুলিতে নিহত ৩

ইন্দুরকানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, সোমবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খোলপটুয়া গ্রামে ১ নারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় তার স্বামী মোস্তফা মুন্সী গুরুতর ভাবে আহত হয়েছেন। এরপর আহত ব্যক্তিকে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সান নিইজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

ইসির আন্তঃমন্ত্রণালয় বৈঠক দুপুরে

স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন সামনে রেখে সরকারের বিভ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা