সংগৃহীত
সারাদেশ

সৈকতে প্যারাসেইলিং বন্ধ

জেলা প্রতিনিধি: কক্সবাজারে সমুদ্র সৈকতে প্রতিদিনই ঘুরতে যান ভ্রমণপিপাসু পর্যটক। তারা পাহাড় ও সমুদ্রের রোমাঞ্চকর স্বাদ নিতে এ সময় প্যারাসেইলিং করেন। সম্প্রতি প্যারাসেইলিং করার সময় কয়েকজন আহত হয়েছেন। তাই এর ঝুঁকির কথা চিন্তা করে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এই প্যারাসেইলিং।

আরও পড়ুন: টিলা ধসে ৩ জনের লাশ উদ্ধার

রোববার (৯ জুন) রাত ১১টায় দিকে ১ বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম (পর্যটন সেল) মো. মাসুদ রানা।

বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে, এ সময় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সৈকতে প্যারাসেইলিং পরিচালনা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে।
এরপর প্যারাসেইলিং কারার সময় ব্যবহৃত সকল সরঞ্জামাদি যাচাই বাছাই, সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা ও টেকনিক্যাল টিম কর্তৃক মূল্যায়ন সাপেক্ষে তা পুনঃরায় চালু করে দেওয়া হবে। এ সময় প্যারাসেইলিং সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ বিমানবাহিনীর কমান্ডো অফিসার, নৌবাহিনীর দক্ষ প্রশিক্ষক, লাইফ গার্ড ট্রেইনারসহ টেকনিক্যাল টিম এই সামগ্রিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করবে।

আরও পড়ুন: বজ্রসহ বৃষ্টির আভাস

জেলা প্রশাসনের নির্বাহী হাকিম (পর্যটন সেল) মো. মাসুদ রানা জানান, কিছুদিনের মধ্যে বিমানবাহিনীর কমান্ডো অফিসার, নৌ বাহিনীর দক্ষ প্রশিক্ষক, লাইফ গার্ড ট্রেইনার দিয়ে মাসব্যাপী এই প্রশিক্ষণ গ্রহন শুরু হবে। এই প্রশিক্ষণে মূল্যায়নে যারা সফল হবে কেবল তাদেরকেই প্যারাসেইলিং পরিচালনার অনুমতি দেওয়া হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা