সংগৃহীত ছবি
সারাদেশ

চেয়ারম্যান প্রার্থীদের সংঘর্ষে আহত ১

জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় ভোলাহাট ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাচ্চামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এই সময় আজম আলী (৬০)নামে ১ জন আহত হয়।

আরও পড়ুন: দিনাজপুরে ৩ উপজেলায় বৃষ্টির বাধা

বুধবার (৮ মে) সকাল ১০টায় কেন্দ্রে ভোট চালাকালীন সময় এই ঘটনা ঘটে।

আহত ব্যক্তি সুরানপুর এলাকার আরশাদ আলীর ছেলে আজম আলী। আজম আলী ভোলাহাট উপজেলার চিংড়ি প্রতীকের প্রার্থীর সমর্থক আনোয়ারুল ইসলামের কর্মী ।

স্থানীয়রা জানান, বাচ্চামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কাপ পিরিচ প্রতীকের সমর্থক আব্দুল খালেক এবং চিংড়ি প্রতীকের সমর্থক আনোয়ারুল ইসলামের মাঝে সংঘর্ষ হয় এবং আজম আলী নামে ১ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২১

ভোলাহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার বলেন, আমরা ঘটনাস্থলে ফোর্স সহ যাচ্ছি। এরপর ঘটনাস্থল পরিদর্শন শেষে বিস্তারিত সব জানাব।

ভোলাহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহবুব হাসান জানান, সকাল সাড়ে ১০ টায় মাথায় আঘাত নিয়ে ১ জন আমাদের এখানে আসেন। এরপর তার মাথায় ৫-৬টি সেলাই পড়েছে। বর্তমানে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

লাগামহীন ‘বাংলার টেসলা’, ঢাকার সড়কে আতঙ্ক

ঢাকার রাত যত গভীর হয়, শহরের ব্যস্ততা ততটা কমে এলেও বিদ্যুতের চাহিদা সবসময় একই...

আসছে ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’

২০১১ সালে মুক্তি পায় জোয়া আখতারের সিনেমা ‘জিন্দেগি না মিলেগি দোবারা&rsq...

চলছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ

দীর্ঘ ৩৫ বছর পর আবারও জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।...

ইউএনও পরিচয়ে প্রতারক চক্রের চাঁদা দাবি: ফেসবুকে সতর্ক বার্তা

মানিকগঞ্জের সাটুরিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ভুয়া পরিচয় দিয়ে ফোনে...

কুষ্টিয়ায় ইউপি সদস্যকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

কুষ্টিয়ার মিরপুরে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) মেম্বরকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিয...

কালকিনিতে বেপরোয়া বালুবাহী ট্রলি-ট্রাক্টর, যানজটে ভোগান্তি

মাদারীপুরের কালকিনিতে বালুবাহী ট্রলি ও মাহিন্দ্র ট্রাক্টরের বেপরোয়া চলাচল বেড়...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৯ জন

মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা