সংগৃহীত ছবি
সারাদেশ

দিনাজপুরে ৩ উপজেলায় বৃষ্টির বাধা

জেলা প্রতিনিধি: উপজেলা নির্বাচনের প্রথম ধাপে দিনাজপুরের ৩টি উপজেলায় ভোটগ্রহণ চলছে। এ সময় রাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি নেই বল্লেই চলে। ২/১ জন ভোট দিতে এলেও বৃষ্টির জন্য পড়তে হচ্ছে ভোগান্তিতে।

আরও পড়ুন: ২০ মিনিটেও পড়েনি ভোট

বুধবার (৮ মে) সকাল ৮টার দিকে ভোটগ্রহণ শুরু হয় জেলার হাকিমপুর , ঘোড়াঘাট ও বিরামপুর উপজেলায়। নির্বাচনের ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। ৩টি উপজেলায় ৩ পদে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার আগে হাকিমপুর উপজেলার ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান ২ পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় শুধু মাত্র চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী লড়াই করছেন ভোটযুদ্ধে।

হাকিমপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন নিজের ভোট দিয়ে জানান, সব কেন্দ্রে সুন্দরভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে গতকাল রাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় ভাটারদের উপস্থিতি কিছুটা কম। তবে আকাশ পরিষ্কার হলে ভোটরদের উপস্থিতি বাড়বে এবং আমি আমার জয়ের ব্যাপারে শতভাগ আশবাদী আছি।

আরও পড়ুন: ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির সাথে ইউএনও'র মতবিনিময়

হাকিমপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা শিমুল সরকার জানান, সকাল ৮টা থেকে এই উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় ভোটরের উপস্থিতি কম। কিন্তু আবহাওয়া ঠিক হলে কেন্দ্র ভোটরদের উপস্থিতি বাড়বে। হাকিমপুর উপজেলায় মোট ৮০ হাজার ৩৬৭ জন যার মধ্যে নারী ৪০ হাজার ৩৪২ জন। ভোটাররা তাদের ভোটাধিকার সুষ্ঠ ভাবে প্রয়োগ করবেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা