ছবি: সংগৃহীত
সারাদেশ

হাতিয়ায় ভোট ছাড়াই জয়ী হচ্ছেন ৩ জন

নোয়াখালী প্রতিনিধি: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে নোয়াখালীর হাতিয়ায় মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ২ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন চেয়ারম্যান পদপ্রার্থী আশিক আলী অমি এবং ভাইস চেয়ারম্যান পদে কেফায়েত উল্ল্যা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামছুন্নাহার বেগম।

আরও পড়ুন: ট্রেনে ছাড় প্রত্যাহার, বাড়ছে ভাড়া

সোমবার (২২ এপ্রিল) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে চেয়ারম্যান পদে ২ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় ও ভাইস চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী না থাকায় ৩ জন একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন বলে জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।

নোয়াখালী জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. নওয়াবুল ইসলাম জানান, প্রথম দাপে নোয়াখালীর সূবর্ণচর ও হাতিয়া উপজেলায় নির্বাচন হবে। ২২ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল। এতে চেয়ারম্যান পদে ২ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় ও ভাইস চেয়ারম্যান পদে অন্য কোন প্রার্থী না থাকায় ৩ জনকে একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হবে।

আরও পড়ুন: নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বৃদ্ধি করেছি

এর আগে হাতিয়ায় চেয়ারম্যান পদে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আয়েশা ফেরদাউস, তার ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আশিক আলী এবং জাতীয় পার্টি থেকে মনোনয়ন জমা দিয়েছেন মুসফিকুর রহমান। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেন মো. কেফায়েত উল্যাহ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামছুন নাহার বেগম।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নোয়াখালীর সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন সংসদ সদস্য একরামুলের ছেলে আতাহার ইশরাক ওরফে সাবাব চৌধুরী। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম।

সেখানে এমপিপুত্র মনোনয়ন প্রত্যাহার করেননি। আগামী ৮ মে সেখানে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা