ছবি: সংগৃহীত
সারাদেশ

রাজবাড়ীতে সন্ত্রাসী হামলা, গুলিবিদ্ধ ৩

জেলা প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় সন্ত্রাসী হামলায় ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। তারা পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন: ঈদ সবার মধ্যে গড়ে তুলুক সৌহার্দ্য

বৃহস্পতিবার (১১ এপ্রিল) ভোরে পাংশার কসবামাজাইল ইউনিয়নের রবিন্দ্রনাথ মন্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- মৃত কানু বিশ্বাসের ছেলে লক্ষণ কুমার বিশ্বাস (৩৭), বিবেক মন্ডলের ছেলে সুজন মন্ডল (২২) ও মৃত জ্ঞানেন্দ্রনাথ মন্ডলের ছেলে রুপ কুমার মন্ডল (৩২)। এ সময় সন্ত্রাসীদের অস্ত্রের আঘাতে বিবেক চন্দ্র মন্ডল (৪৮) আহত হন।

আরও পড়ুন: আ’লীগ নিতে নয় দিতে এসেছে

রবীন্দ্রনাথ মন্ডলের বড় ছেলে প্রদীপ কুমার মন্ডল জানান, রাত ২টার পরে কিছু সন্ত্রাসী আমাদের বাড়ির পেছনের গেটের তালা ভেঙে প্রবেশ করে। তারা আমার বাবা-মা ও ভাইসহ ৭ জনকে অস্ত্র দেখিয়ে ডাকাতি করার চেষ্টা করে।

তখন তারা ৫ লাখ টাকা চাঁদা দাবি করে বলে টাকা না দিলে পরেরবার এসে হত্যা করবে। এ সময় আমি কৌশলে বাইরে এসে চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে আসে। তখন তারা পেছনের গেট দিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন: অপশক্তির বিনাশ ঘটার প্রার্থনা পররাষ্ট্রমন্ত্রীর

আমার ছোট ভাই ৯৯৯ কল দিয়ে পুলিশের সহযোগিতা চাইলে কসবামাজাই ফাঁড়ির পুলিশ এসে আধা ঘণ্টা থেকে চলে যায়। এ সময় সন্ত্রাসীদের গুলিতে ৩ জন গুলিবিদ্ধ হয়।

পাংশা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, সন্ত্রাসীদের গুলিতে ৩ জন আহত হয়েছেন। তারা ডাকাতি করতে এসে ব্যর্থ হয়ে গুলি করে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা