সংগৃহিত ছবি
সারাদেশ

কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার

জেলা প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঘাসুড়িয়া ক্যাম্পের সদস্যরা দিনাজপুর সীমান্তে রাতের আঁধারে ভারতে পাচারের সময় প্রায় কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার করেছে।

আরও পড়ুন: দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

মঙ্গলবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার ঘাসুড়িয়া সীমান্তের মেইন পিলার ২৮৯/১এস পিলারের পাশে ঈদগা মাঠ এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।

বিজিবি বলেন, রাতের আঁধারে সীমান্ত এলাকা দিয়ে ভারতে সাপের বিষ পাচার হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ঘাসুড়িয়া ঈদগা মাঠ এলাকায় সকর্ত অবস্থান নেয় বিজিবি ঘাসুড়িয়া ক্যাম্পের সদস্যরা। পরে ওই এলাকা দিয়ে এক ব্যক্তি যাওয়ার সময় বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করেন। পরে পরিত্যাক্ত অবস্থায় কাচের বোতলে থাকা সাপের বিষ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: চাঁদপুরে অর্ধশত গ্রামে ঈদ উদযাপন

বিজিবির ক্যাম্প কমান্ডার শাহজাহান সরকার বলেন, গভীর রাতে সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের সময় পরিত্যাক্ত অবস্থায় বেশ পরিমাণ সাপের বিষ উদ্ধার করা হয়েছে। যার অনুমানিক মূল্য প্রায় কোটি টাকা হতে পারে। রাতেই এটি জয়পুরহাট ২০ ব্যাটালিয়নে পরীক্ষা-নীরিক্ষার জন্য পাঠানো হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

মাদারীপুর হাসপাতালের আরএমওর অপসারণ দাবিতে বিক্ষোভ

মাদারীপুর সদর হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্টে নিহত এক শ্...

নির্বাচনে হেরে ব্রাজিল ছেড়ে আমেরিকায় বলসোনারো

ব্রাজিলের সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত ডানপন্থি প্রার্থী ফ্লাভিও ব...

৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে এখন পর্যন্ত গণনা করা ভোটের হিসাবে এগিয়ে রয়েছে...

নওগাঁয় পুলিশের অভিযানে চোরাই অটোরিকশা উদ্ধার

নওগাঁয় পুলিশ সুপারের নির্দেশনায় সদর থানা পুলিশের অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা