ছবি: সংগৃহীত
সারাদেশ

ঈদকে ঘিরে প্রস্তুত হচ্ছে বিনোদনকেন্দ্র

রংপুর ব্যুরো: পবিত্র ঈদুল ফিতর উদযাপন ঘিরে দর্শনার্থীতে পরিপূর্ণ হবে, এমন আশায় নান্দনিক সাজে সেজেছে রংপুর নগরীসহ জেলার বিনোদনকেন্দ্রগুলো। শেষ মুহূর্তে নতুন রঙ লাগানো হচ্ছে রাইডগুলোতে, চলছে পরিচ্ছন্নতা কার্যক্রম ও আলোসজ্জার কাজ।

আরও পড়ুন: বীর মুক্তিযোদ্ধাদের উদ্যােগে ইফতার মাহফিল

আসন্ন ঈদ ঘিরে রংপুরের বিনোদনকেন্দ্রগুলো প্রস্তুত করা হয়েছে। তবে এবার গরম পড়ায় কি পরিমাণ লোক সমাগম হবে, এ নিয়েও হিসেব করছেন বিনোদনকেন্দ্র সংশ্লিষ্টরা।

জানা গেছে, ঈদের দিন থেকেই বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। তাই আগে-ভাগেই প্রস্তুত হচ্ছে বিনোদনকেন্দ্রগুলো। রংপুর মহানগরীর তাজহাট জমিদার বাড়ি ও জাদুঘর, প্রয়াস সেনা বিনোদন পার্ক, চিকলি পার্ক, বিনোদন উদ্যান চিড়িয়াখানা, কালেক্টরেট সুরভি উদ্যান ও টাউন হল চত্বরসহ সব স্থানেই ঈদের দিন থেকে মানুষের ঢল নামে।

আরও পড়ুন: একদিনে কালবৈশাখী ও বজ্রপাতে নিহত ১৪

একই চিত্র দেখা যায় শহর থেকে একটু দূরের ভিন্নজগত, আনন্দনগর, গঙ্গাচড়ার মহিপুরঘাট, বদরগঞ্জের অবসর, মায়াভুবন ও কাউনিয়ার তিস্তা সড়ক সেতু পয়েন্টেও।

এছাড়া তাজহাট রাজবাড়ি ও জাদুঘর ঈদের দিন থেকে এখানে সব বয়সী মানুষের পদচারণায় মুখর থাকে। রংপুরের বিনোদন প্রেমীদের মধ্যে সবচেয়ে আর্কষণীয় এ জমিদার বাড়ি।

আরও পড়ুন: কমলাপুরে সময়মতো ছাড়ছে ট্রেন

মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত নিসবেতগঞ্জের রক্ত গৌরব চত্বর এলাকায় গড়ে উঠেছে প্রয়াস সেনা বিনোদন পার্ক। এছাড়া রংপুর নগরীর হনুমান তলা এলাকার বিশাল চিকলিবিলের আশপাশ ঘিরে সাজানো হয়েছে শিশু-কিশোরদের আকৃষ্ট করার মতো নানা আয়োজন। এখানেও প্রচন্ড ভিড় লক্ষ্য করা যায়।

কাউনিয়ার তিস্তা পার্কের চেয়ারম্যান সেরাফুল ইসলাম হিমেল জানিয়েছেন, বিনোদনপ্রিয় মানুষের চাহিদাকে গুরুত্ব দিয়ে কুড়িগ্রাম-রংপুর সড়কের তিস্তা নদী ও রেল সেতু এলাকার তিস্তা পার্কটিকে সাজানো হয়েছে।

আরও পড়ুন: বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আজ

একই সঙ্গে কোমলমতি শিশু-কিশোরদের জন্য পার্কে রয়েছে আকর্ষণীয় রাইড। সাড়ে ছয় একর জমির ওপর গড়ে তোলা এই পার্ক ঘিরে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে।

এদিকে ঈদের দিনসহ পরবর্তিতে রংপুর নগরীর ও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নির্বিঘ্নে বিনোদনের ব্যবস্থা করতে ট্যুরিস্ট পুলিশ দায়িত্বে থাকবে। ইতিমধ্যে বিভিন্ন বিনোদনকেন্দ্র ট্যুরিস্ট পুলিশ মাঠে নেমেছে বলে দেখা গেছে। এতে বিনোদনপ্রেমীরা স্বস্তির নিশ্বাস ফেলেছেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা