ছবি: সংগৃহীত
জাতীয়

কমলাপুরে সময়মতো ছাড়ছে ট্রেন

নিজস্ব প্রতিবেদক: ঈদের আর মাত্র ২ দিন বাকি। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে ইতিমধ্যে ঢাকা ছাড়তে শুরু করেছেন রাজধানীবাসী। এবার ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছিল বাংলাদেশ রেলওয়ে।

আরও পড়ুন: ঢাকাসহ ১৮ জেলায় ঝড়ের আশঙ্কা

যারা অগ্রিম টিকিট সংগ্রহ করেছিলেন, তারা এখন ভোগান্তিমুক্ত ভ্রমণ করতে পারছেন। ট্রেন সময়মতো গন্তব্যের উদ্দেশ্যে স্টেশন ছেড়ে যাওয়ায় খুশি যাত্রীরা।

সোমবার (৮ এপ্রিল) সকালে সরেজমিনে কমলাপুর স্টেশনে দেখা যায়, নির্দিষ্ট সময় অনুযায়ী একের পর এক স্টেশন ছেড়ে যাচ্ছে ট্রেন। আজ ঢাকা-চট্টগ্রাম রুটে যাতায়াতকারী মহানগর প্রভাতী ট্রেনটি স্টেশন ছাড়ার সময় ছিল ৭টা ৪৫ মিনিটে৷ ট্রেনটি নির্দিষ্ট সময়েই স্টেশন ত্যাগ করে।

স্টেশন সূত্রে জানা যায়, সকাল ৮ টা ২০ মিনিট পর্যন্ত মহানগর প্রভাতী, বালাকা, ধুমকেতু, পারাবত, সুন্দরবন ও নীলসাগর এক্সপ্রেসসহ মোট ১১টি ট্রেন বিভিন্ন গন্তব্যে স্টেশন ত্যাগ করেছে।

আরও পড়ুন: স্কাউটিং উন্নয়নে উদ্যোগ নিয়েছে সরকার

ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার জানান, কোনো সিডিউল বিপর্যয় নেই। এমনকি যাত্রায় বিলম্বও নেই। প্রতিটি ট্রেন নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী স্টেশন ত্যাগ করছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। এক্ষেত্রে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

এদিকে এবারের ঈদযাত্রায় রেলওয়ের ব্যবস্থাপনায় খুশি যাত্রীরা।

তারা বলছেন, ট্রেনে ঈদযাত্রায় আগের তুলনায় এবার স্বস্তিদায়ক হচ্ছে৷ ট্রেন যেমন সময়মতো ছাড়ছে, অন্যদিকে বিনা টিকিটের কোনো যাত্রী ভ্রমণ করতে পারছেন না। রেলওয়ের ব্যবস্থাপনায় যাত্রা ভালো হচ্ছে।

আরও পড়ুন: একদিনে কালবৈশাখী ও বজ্রপাতে নিহত ১৪

বুড়িমারি এক্সপ্রেসে লালমনিরহাট যাচ্ছেন আশরাফুল ইমন৷ ঈদযাত্রায় সন্তোষজনক জানিয়ে তিনি বলেন, এবারের ব্যবস্থাপনা খুবই ভালো লেগেছে৷ বিশেষ করে বিনা টিকিটের যাত্রী ঠেকাতে ব্যবস্থাপনা প্রশংসনীয়৷ দেখলাম সবগুলো ট্রেনই সময়মতো ছাড়চ্ছে৷ আগে বিলম্বে ট্রেন ছাড়ার ঘটনা এবার দেখা যাচ্ছে না।

আরেক যাত্রী আকলিমা আক্তার বলেন, গত ঈদে বাড়ি যেতে বেশ ভেগান্তিতে পোহাতে হয়েছিল। এবার স্টেশনে এসে ভালো লাগছে। সব ব্যবস্থাপনা ভালো।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

বৃদ্ধ মা, স্ত্রী ও দুই সন্তানকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার চেষ্টা

একসময় ভালোবাসার মানুষের হাত ধরে নতুন জীবনের স্বপ্ন...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

পদ্ম ব্যারেজ, দ্বিতীয় যমুনা সেতু ও ‘ওয়াই-আকৃতি’র পদ্মা সেতু নির্মাণ করবে সরকার

দেশের যোগাযোগ ও অবকাঠামো খাতে এক যুগান্তকারী ও সুদূরপ্রসারী পদক্ষেপ নিতে...

দেনায় ডুবছে ভারতীয় ফুটবল ফেডারেশন!

এক ঝলকে এআইএফএফের আর্থিক সংকট 🖊️ ব্রাজিল, উরুগুয়ে ও পানামার বিপক্...

নওগাঁ কারাগারে নিষিদ্ধ আ.লীগ নেতার মৃত্যু

নওগাঁ জেলা কারাগারে বন্দি থাকা অবস্থায় আকস্মিক অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন কা...

ইসরায়েলিদের বিরুদ্ধে নজিরবিহীন প্রতিবাদের ঝড় থাইল্যান্ডে!

এক নজরে থাইল্যান্ডে ইসরায়েলিদের বিরুদ্ধে বিক্ষোভ

ওয়াশিংটন-তেল আবিবকে কোণঠাসা করে বেইজিংয়ের কূটনৈতিক চাল

এক নজরে মধ্যপ্রাচ্যে চীনের কূটনৈতিক তৎপরতা : ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা