শিল্প ও সাহিত্য

বাতিঘরে চলছে ‘লেটার্স টু দ্য সিটি’ প্রদর্শনী

সান নিউজ ডেস্ক: ঢাকা মেমোরি এবং মঙ্গলদীপ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে চলছে ‘লেটার্স টু দ্য সিটি’ (শহরের কাছে খোলা চিঠি) শীর্ষক একটি প্রদর্শনী। এ প্রদর্শনীর মাধ্যমে শহর নিয়ে নারীদের বিভিন্ন ধরনের ভাবনা ও জেন্ডার-ইকুয়েল শহর সম্পর্কে সংগঠিত কথোপকথন তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন: দেশে ফিরছেন সাকিব

শিল্পী, ইলাস্ট্রেটর ও অন্যান্য অতিথিদের অংশ্রগহণে গত ১৮ মার্চ এ প্রদর্শনীটি শুরু হয়। এ প্রদর্শনীটি রাজধানীর বনানীর বাড়ি নম্বর: ৬৩, রোড: ৭/বি, ব্লক: এইচ এ অবস্থিত ‘বাতিঘর-স্মৃতিতে স্মরণে আলী যাকের’ এ আগামী ২৬ মার্চ পর্যন্ত চলবে। ৩০ জন শিল্পী ও ইলাস্ট্রেটর তাদের শিল্পকর্ম নিয়ে প্রদর্শনীতে অংশগ্রহণ করছে।

এ প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত। গত বছরের আগস্ট মাসে ঢাকা মেমোরি টিম ‘অ্যান ওপেন লেটার টু মাই সিটি’ শীর্ষক ক্যাম্পেইনের মাধ্যমে শহর নিয়ে নারীদের চিন্তা-ভাবনা শেয়ার করার জন্য আহ্বান জানায়। এর পরিপ্রেক্ষিতে ক্যাম্পেইনটিতে বিভিন্ন বয়সী ও ব্যাকগ্রাউন্ডের ১২৯ জন নারী চিঠি জমা দেয়।

এ চিঠিগুলোতে শহর নিয়ে নারীদের আবেগ, সংগ্রামের বিষয়, নস্টালজিয়া, ইচ্ছা, হতাশা, আশা ও ভালোবাসার বিভিন্ন বিষয়গুলো উঠে আসে। চিঠিগুলোতে প্রকাশিত আবেগ ও ভাবনাগুলো শহরের সাথে নারীদের সম্পর্ক এবং সমাজে বিদ্যমান আরও কিছু রীতি পুনর্বিবেচনা করার সুযোগ তৈরি করে।

আরও পড়ুন: গ্যাসের দাম বাড়ানোর সুপারিশ

‘উইমেন অ্যান্ড দ্য সিটি’ শীর্ষক এক দীর্ঘমেয়াদী ইন্টারডিসিপ্লিনারি প্রকল্পের আওতায় প্রায় ৩০ জন শিল্পী এবং ইলাস্ট্রেটর তাদের শিল্পকর্মের মাধ্যমে সেই আবেগ, ভাবনা এবং আকাঙ্খাগুলো তুলে ধরেন।

বাংলাদেশের শহরে বসবাসকারী/কাজ করছেন এমন নারীরা যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন, সে ব্যাপারে সচেতনতা বাড়াতে শিল্প সমঝদার ও সর্বস্তরের জনগণের জন্য এই চিত্রকর্মগুলো প্রদর্শিত হচ্ছে। নিরাপত্তা ও অন্যান্য বিভিন্ন বিষয় মাথায় রেখে নারীদের কীভাবে চলাফেরার পরিকল্পনা ও নানাবিধ আপোষ করতে হয় সেসব বিষয়গুলো এসব চিত্রকর্মের মধ্যে ফুটে উঠেছে।

আরও পড়ুন: ১৩৩ যাত্রীসহ চীনে বিমান বিধ্বস্ত

চিঠিপত্র এবং শিল্পকর্ম প্রদর্শনের পাশাপাশি, ঢাকা মেমোরি টিম কালেকটিভ ড্রয়িং, আলোচনা, পত্র পঠন এবং লেখালেখি সেশনের মতো বিভিন্ন কার্যক্রমের সাথে ওপেন স্টুডিও আয়োজন করতে যাচ্ছে।

এতে শিল্পী ও স্থপতিরা অংশ নেবেন এবং দর্শনার্থীদের সাথে যুক্ত হবেন। শিল্পী ওয়াকিলুর রহমান, রেজওয়ানা হাসান, ইরিনা জাহান মেঘলা কয়েকটি সেশনে অংশ নিবেন। একটি সান্ধ্যকালীন সেশনে কাকতাল মিউজিক গ্রুপ দর্শনার্থীদের সাথে যুক্ত হন। ২৬ মার্চ উদীয়মান ব্যান্ড পোস্ট অফিস সোসাইটির কনসার্টের মধ্য দিয়ে এই প্রদর্শনীর পর্দা নামবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা ক্লাবের সামনে গ্রেপ্তার হলেন আ’লীগের কেন্দ্রীয় নেতা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শি...

সশস্ত্র বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়...

সাত লাখ ছাড়িয়েছে রুশ সেনার প্রাণহানি

ইউক্রেনের বিরুদ্ধে চলমান দীর্ঘ ও রক্তক্ষয়ী যুদ্ধে রুশ সামরিক বাহিনীর ক্ষয়ক্ষত...

শেখ হাসিনা বাংলাদেশে ঢুকলেই গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

বাংলাদেশের সীমানায় ঢুকলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ...

জিটিসি কর্তৃক পাথর খনি শ্রমিকদের সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনি প্রকল্পে কর্মরত...

সরকারি জমিতে ডেভেলপারের চুক্তিতে বহুতল ভবনের রুম বিক্রির অভিযোগ

নোয়াখালী জেলা শহরের প্রাণকেন্দ্র মাইজদীতে সরকারি জ...

সৌদির তেল স্থাপনা ও আর্থিক কেন্দ্রে হামলা হুতিদের

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আবারও নতুন মাত্রা পেয়েছে। ইয়েমেনভিত্তিক হুতি আন্দোলন...

নারীর প্রতি সহিংসতা রোধে নোয়াখালীতে মানববন্ধন

নারীর প্রতি সহিংসতা বন্ধ, অপরাধীদের দ্রুত বিচার, ভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা