শিল্প ও সাহিত্য

‘চিৎকার কর মেয়ে দেখি কতদূর গলা যায়’

সাংস্কৃতিক প্রতিবেদক: কবিতার শিল্পিত উচ্চারণে আর নারীদের পাশাপাশি পুরুষদের নারী দিবস নিয়ে কথামালার বর্ণিল আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করলো বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ।

সোমবার (৮ মার্চ) বিকেল থেকে রাত অবধি রাজধানীর শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে চললো এই আয়োজন। বৃত্ত ভাঙার প্রত্যয় জাগানো নানান কবিতা আবৃত্তি আর কথামালায় সাজানো ছিল এই আয়োজন। “আমি এ যুগের মেয়ে/ তোমাদের পানে চেয়ে/ অবহেলা আর নারীত্বের অবমাননার অপেক্ষায়/ বসে থাকবার জন্য নয়/ হাওয়া বদলের হাওয়ায় বদলে যাওয়া এই সময়ে...’ এমনই নানা কবিতার শিল্পিত উচ্চারণে আর কথামালায় দিন বদলের আকাক্সক্ষা ব্যক্ত করলেন নারী আবৃত্তিশিল্পীদের পাশাপাশি পুরুষ শিল্পীরা। যার মধ্য দিয়ে গীত হলো নারীর জয়গান।

‘চিৎকার কর মেয়ে দেখি কতদূর গলা যায়’ শিরোনামের এবারের আন্তর্জাতিক নারী দিবসের এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। স্বাগত বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক মো. আহকাম উল্লাহ্।

ঘোষণাপত্র পাঠ করেন পাঠ আনিসা জামান চাঁপা। কথাসাহিত্যিক সেলিনা হোসেন রচিত ‘নারী উন্নয়নে বঙ্গবন্ধুর ভাবনা’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন শিরিন ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পরিষদের সভাপতি ও সংস্কৃতিজন আসাদুজ্জামান নূর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ. আ. ম. স আরেফিন সিদ্দিক, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

আয়োজনে সংহতি প্রকাশ করেন কাবেরী গায়েন, সাংবাদিক ইসরাত জাহান উর্মি ও নাজনীন মুন্নি। সভাপতিত্ব করেন পরিষদের সভপতিমণ্ডলীর সদস্য রেজীনা ওয়ালী লীনা। অনুষ্ঠান সঞ্চালনা করেন অনন্যা লাবনী পুতুল।

সেলিনা হোসেনের প্রবন্ধে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রশাসনিকভাবে নারীর ক্ষমতায়নে ভূমিকা রেখেছিলেন। তিনি সচেতনভাবে প্রশাসনে নারীর-পুরুষের সমতার জায়গা সৃষ্টি করেছিলেন। প্রশাসনের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, খেলাধূলায় নারীর সমতার সুযোগ করে দিয়েছিলেন।

আসাদুজ্জামান নূর বলেন, নারীদের অধিকার আদায় করে নিতে হবে- যেমন সত্য, তেমনি পুরুষদেরও পুরুষ হয়ে না থেকে মানুষ হয়ে উঠতে হবে-এটাও সত্য। মানুষ হওয়ার জন্য চেতনা ও সুবোধের প্রয়োজন। নারী-পুরুষের সমতা না হলে সমাজ উন্নত হবে না।

কবিতার আশ্রয়ে ব্যক্ত হয় পুরুষের সমান্তরালে নারীর এগিয়ে চলার প্রত্যয়। সেই পরিবেশনা পর্বে সম্মেলক ও একক পরিবেশনার সঙ্গে ছিল শিশু শিল্পীদের উপস্থাপনা। খুদে আবৃত্তিশিল্পীরা উপস্থাপন করে ‘স্বাধীনতার অমর কাব্য’ শীষক প্রযোজনা। এটির গ্রন্থনা ও নির্দেশনায় ছিলেন মীর মাসরুর জামান রনি। একক আবৃত্তি পর্বে সাফিয়া খন্দকার রেখা পাঠ করেন ‘পরীবানুর জবানবন্দি’ শিরোনামের স্বরচিত কবিতা। তামান্না তিথি পাঠ করেন মীর বরকতের লেখা কবিতা ‘এ কোন নিয়তি’। এছাড়া একক কণ্ঠে আবৃত্তি করেন লায়লা আফরোজ, নায়লা তারানুম চৌধুরী কাকলি, ঝর্ণা সরকার, শামীমা তন্দ্রা, তামান্না সারোয়ার নীপা, মাহমুদা আখতার, শ্যামলী সুলতানা, সালমা শবনম, রোকেয়া প্রাচী ও পদ্মাবতী দেবী।

সমন্বয় পরিষদের অন্তর্ভুক্ত বিভিন্ন আবৃত্তি সংগঠনের প্রতিনিশীল শিল্পীদের অংশগ্রহণে সজ্জিত ছিল সমবেত পরিবেশনা। রাম চন্দ্র দাস রচিত ‘এ যুগের মেয়ে’ শীর্ষক কবিতা আবৃত্তি করেন তারা। এই শিল্পীদের মধ্যে ছিলেন রেজীনা ওয়ালী লীনা, কানিজ গোফরানী কোরায়শী, সুবর্ণা আরফিন, অনন্যা সাহা, মাহমুদা সিদ্দিকা সুমি, নাসিমা খান বকুল,শিখা সেন গুপ্তা, কাজী বুশরা আহমেদ তিথি, সাবিরা মাহবুব জনি, সুপ্রভা সেবতী, রূপালী বড়ুয়া ও রাবিয়া সুলতানা পান্না।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা