শিল্প ও সাহিত্য

‘মাইকেল মধুসূদনের ইংরেজি গ্রন্থ প্রকাশ করবে ইউজিসি 

নিজস্ব প্রতিবেদক: জনগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফেরদৌসী হক রচিত ‘মাইকেল মধুসূদন দত্তের ইংরেজি রচনা’ শীর্ষক একটি গ্রন্থ প্রকাশ করতে যাচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। গ্রন্থটি প্রকাশের জন্য লেখকের সাথে সোমবার (৮ মার্চ) চুক্তি করেছে ইউজিসি।

ইউজিসি’র পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে ড. ফেরদৌস জামান বলেন, মাইকেল মধুসূদন দত্ত বর্ণাঢ্য জীবনের অধিকারী ছিলেন। গবেষণার মাধ্যমে তার জীবন ও কর্মের অনেক অজানা দিক সম্পর্কে বর্তমান প্রজন্ম অবহিত হতে পারবে।

লেখক ড. ফেরদৌসী হক বলেন, মাইকেল মধুসূদন দত্তের সাহিত্য জীবনের প্রথম দুই দশকের (১৮৩৯-১৮৬২) সকল রচনা ইংরেজিতে করা হয়েছে। মধুসূদন দত্তের প্রতিভা যে-কোনো দেশের, যেকোনো কালের সাহিত্যে বিরলদৃষ্ট। বর্তমান প্রজন্ম ও সাহিত্য যেন মধুসূদন দত্তের মতোই স্বদেশপ্রেমী অথচ বিশ্বমুখী হতে পারে সে উদ্দেশ্যেই গ্রন্থটি রচিত হয়েছে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউজিসি’র রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন বিভাগের উপ-পরিচালক শাহীন সিরাজ।

সান নিউজ/আরএম/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

প্রধানমন্ত্রীর নতুন অর্থনৈতিক রোডম্যাপ: তিন ধাপের পরিকল্পনা

দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদি ভিত্তির ওপর দাঁড় করাতে পুনরুদ্ধার, উত্তরণ এবং পু...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

৪৫ বছরের পর পুরুষদের জন্য সতর্কবার্তা !

ভারতীয় উপমহাদেশে পুরুষদের মধ্যে প্রোস্টেট-সংক্রান্ত রোগ, বিশেষ করে প্রোস্টেট...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা