আর্টস

ছবি মেলা ‘শূন্য’ শুরু হচ্ছে ১২ ফেব্রুয়ারি

সাংস্কৃতিক প্রতিবেদক : আগামী ১২ ফেব্রুয়ারি শুক্রবার থেকে রাজধানীর শুক্রাবাদের দৃকপাঠ ভবনে শুরু হচ্ছে ‘শূন্য’ শিরোনামের আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব। ওই দিন বিকাল ৪টায় উৎসব প্রাঙ্গণে হবে উদ্বোধনী অনুষ্ঠান।

উদ্বোধনী আনুষ্ঠানিকতার পরের দিন বেলা ১১টা থেকে প্রতিদিন রাত ৮টা পর্যন্ত এই উৎসব সবার জন্য উন্মুক্ত থাকবে।

এবারের ছবিমেলায় বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান ও শ্রীলংকাসহ দক্ষিণ এশিয়ার ৫টি দেশের শিল্পীদের শিল্পকর্ম স্থান পাচ্ছে।

২১ ফেব্রুয়ারি শেষ হবে ১০দিনের এই আয়োজন।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দৃকপাঠ ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উৎসবের সাথে সংশ্লিষ্টরা।

এতে উপস্থিত ছিলেন দৃক, পাঠশালা ও ছবি মেলার প্রতিষ্ঠাতা শহিদুল আলম, উৎসব পরিচালক তাঞ্জিম ওয়াহাব, নির্বাহী পরিচালক এএসএম রেজাউর রহমান, কিউরেটর সরকার প্রতীক, আলোকচিত্রী তাসলিমা আক্তার ও অতিথি কিউরেটর নাজমুন নাহার কেয়া।

সংবাদ সম্মেলনের শুরুতেই গত ২০ বছরে ধরে ধারাবাহিকভাবে ছবি মেলা আয়োজন করার অভিজ্ঞতা তুলে ধরে শহিদুল আলম বলেন, দৃক ও পাঠশালা সবসময় নতুন প্রজন্মকে সামনে এগিয়ে দেয়ার চর্চাকে সমর্থন করে। যে কারণে বাংলাদেশের অন্যান্য ব্যক্তিকেন্দ্রিক প্রাতিষ্ঠানিক চর্চা থেকে আমরা ভিন্ন। তাই এবারের ছবি মেলার মূল আয়োজকদের মধ্যে সবাই পাঠশালার প্রাক্তন শিক্ষার্থী অথবা দৃকের সদস্য।

তানজিম ওয়াহাব বলেন, এবারের বিশেষ সংস্করণ ছবি মেলা ‘শূন্য’ এর ক্ষেত্রে আমাদের মূল ভাবনা হচ্ছে এই মহামারিকালে নিজেদের কাজ ও অবস্থানকে বিশ্লেষণ করার মধ্য দিয়ে একটি আলোকচিত্র উৎসবের উদ্দেশ্য তুলে ধরা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ৭৫ জন শিল্পীর বিভিন্ন সময়ের তোলা ছবি দিয়ে ৮টি প্রকল্পে সাজানো হয়েছে এবারের উৎসব।

প্রকল্পগুলো হলো, অফ লিমিটস, দ্য র‌্যাবেল উইথ অ্যা স্মাইল, উইশিং ট্রি, ছবি মেলা ফেলোশীপ ২০২১, ফ্রোজেন সং, ক্রসরোডস কালেক্টিভস ইন্টারভেনশন, বাবা বেতার ও ছাপাখানা আর্কাইভ।

সান নিউজ/এইচএস/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা