আর্টস

বৃষের প্রেম শুভ, কর্কটের শঙ্কা

সান নিউজ ডেস্ক : রাশিচক্রের হিসাবে আজকের দিনে জন্ম নেয়া ব্যক্তিরা কুম্ভ রাশির জাতক বা জাতিকা। তাই আপনার দিনটি কেমন যাবে রাশিচক্রের মাধ্যমে জেনে নেই। তবে জ্যোতিষী যাই বলুক, আপনার ভাগ্য কিন্তু আপনার কর্ম ও বিচক্ষণতার ওপর নির্ভর করছে!

মেষ : আজ আপনার জন্য দিন শুভ। ব্যবসায় লাভবান হতে না পারলেও ক্ষতির ঝুঁকির শঙ্কা শূন্যের কোঠায়। জমি সংক্রান্ত ঝামেলা দূর হবে। সড়ক পারাপারে সাবধানতা অবলম্বন আপনাকে দুর্ঘটনার ঝুঁকি থেকে মুক্তি দেবে।

বৃষ : দিন আপনার জন্য বেশ ভালোভাবে কাটতে পারে। আনন্দ বা দুঃখের পরিবর্তনের আভাস রয়েছে। ছোটবেলার ভালোলাগা উঁকি দেবে। সেই ভালোলাগার আপনাকে অনেক দূরে নিতে পারে। অর্থ অর্জনের যোগ রয়েছে। বিদেশে যাত্রা শুভ নয়। বেকাররা সাবধানে চলবেন, অসাবধানতার জন্য চাকরি বোর্ডে খারাপ ফল আসতে পারে। স্বজনদের মধ্যে কারো সুস্থতার খবর আপনাকে আন্দোলিত করবে।

মিথুন : আজ আপনাকে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে। সামান্য কারণে কাছের কাউকে অনেক দূরে ঠেলে দিতে হতে পারে, আবার দূরের কেউ হতে পারে খুব আপন। প্রেমের ফুলটি বাসি হতে চলেছে, লজ্জা না করে এখনই হাতবদলের ব্যবস্থা করুন। কর্মক্ষেত্রে কৃতকর্মের উচ্ছ্বসিত প্রশংসা পাবেন। বাড়ির গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আপনার হস্তক্ষেপ থাকবে উল্লেখ করার মতো। দূরযাত্রা শুভ।

কর্কট : আজকের দিনে আর্তমানবতার সেবায় নিজেকে খুব বেশি দরদী মনে হতে পারে। দুঃস্থ সেবায় ব্যয় হতে পারে বেশ কিছু টাকা। প্রেমিক মন আজ সৃজনশীল কাজে উৎসাহ পাবে প্রিয়জনের কাছ থেকে। বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে গেলে বিকেলের কিছু কাজে ভুল হওয়ার আশঙ্কা থেকে যাবে।

সিংহ : ঘুম থেকে উঠেই বেশ সুখী সুখী মনে হবে। দিন গড়ানোর সঙ্গে ছোট্ট একটি কারণ ক্ষণিকের জন্য দুঃখিত করে দিতে পারে। তবে সে দুঃখ আপনার ভেতর এমন এক জিদ তৈরি করবে যা সফলতার দিকে ধাবিত করবে। ভালোবাসার মানুষটি আজ আপনার প্রতি বড্ড যত্নশীল হয়ে উঠবে। অর্থকড়িতে টানাটানি না থাকার সম্ভাবনায় বেশি।

কন্যা : ভালোবাসার মানুষকে তার প্রাপ্য সময়টা দিন। অর্থভাগ্য আজ ভোগাবে, ভালো খারাপের মধ্যে দুলতে থাকবে অনবরত। গ্রহের কল্যাণে অশুভ আজ দূরে সরে যাবে। অর্থ লেনদেনে সাবধানতা রাখুন।

তুলা : আজ রূপ সচেতনতায় আপনার অনেকটা সময় নষ্ট হবে সেটা আপনি যেই জাতিকা হোন। কর্মক্ষেত্রে সহকর্মীর আচরণে মন বিগলিত হতে পারে।

বৃশ্চিক : আজ প্রেমে ঘটে যাবে অনাকাঙ্ক্ষিত দুর্যোগ। ধার দেয়া অর্থ আদায়ে বেগ পেতে হবে। দূরযাত্রায় সামান্য জটিলতা আনন্দকে বাড়িয়ে দেবে কয়েকগুণ। শ্রদ্ধেয় কোনো ব্যক্তির কাছ থেকে আশার বাণী শুনতে পারবেন । পরিবারের কারো সফলতা আনন্দের উদ্রেক ঘটাবে।

ধনু : ইতিবাচক আবেগ আজ নতুন কিছু সৃষ্টি করবে। দিনের প্রথমভাগে আপনার কাঁধে বাড়তি কাজের চাপ এসে জুটবে। আপনার গ্রহ বন্ধুদের সঙ্গে যৌথ বিনিয়োগে বিরত থাকতে বলছে। রাজনৈতিক কোনো চাপ অনৈতিকভাবে আপনাকে পাকড়াও করতে চাইতে পারে। সাবধানের ওপর বাড়তি সাবধান থাকতে হবে। প্রিয় মানুষটিকে যেকোনো অজুহাতে আজ উপহার দিতে হবে।

মকর : বাড়িতে অপ্রত্যাশিত কারো আগমনে দিনের সব পরিকল্পনা এলোমেলো হয়ে যেতে পারে। প্রজাপতির পালক মনকে করে দিতে পারে উতলা। বিনিয়োগে বিশেষ সুবিধা পাবেন। যাবতীয় কেনাকাটা শুভ। তবে অবশ্যই রাস্তা পারাপারে সচেতন হতে হবে।

কুম্ভ : নতুন পরিকল্পনা আশানুরূপ ফল দিতে পারে। প্রতিবেশীর কারো উপকার করতে গিয়ে ফেঁসে যাওয়ার আশঙ্কা আছে। আজ সমাজের মুরব্বীদের সঙ্গে কোনো বিচার কার্যে ভূমিকা রাখতে হতে পারে। কর্মক্ষেত্রে অযথায় সহকর্মীর সঙ্গে কাজের ব্যাপারে মতবিরোধ বাধতে পারে। বেকারদের কারো চাকরি প্রাপ্তির শুভ সংবাদ আসতে পারে।

মীন : আপনাকে আজ খুব করে ভাবাবে অভ্যন্তরীণ কোনো বিষয়ের পরিবর্তন। ভালোবাসার সম্পর্কে উল্লেখযোগ্য উন্নতি ঘটবে। লেগে থাকা কাজের সফলতা নাকের ডগায় ঝুলবে, হাতে পাওয়ার অপেক্ষা মাত্র। আপনার আচরণের বিশেষ প্রশংসা জুটে যাবে সামান্য পরিচিত কোনো ব্যক্তির কাছ থেকে। পারিবারিক ঝামেলার সমাধান আজ আপনার হাত দিয়েই হওয়া সম্ভব।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা